রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ পৌরসভার মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসায় মেধাবী ছাত্রদের পুরস্কার প্রদান

 বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ পৌরসভা ৮ নং ওয়ার্ডে অবস্থিত মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রথম সাময়িক পরীক্ষায় মেধা তালিকায় উর্ত্তীর্ন ছাত্র/ছাত্রীদের পুরস্কার বিতরণ ও অভিবাবক সমাবেশ করেছে  মসজিদ পরিচালনা কমিটি।শুরুতে কোরান থেকে তেলাওয়াত ও আলোচনা সভা শেষে দোয়া পরিচালনার মধ্য দিয়ে পুরস্কার বিতরন ও অভিবাবক সমাবেশের সমাপ্তি ঘটে।  ২০ মে বিকালে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা হাফেজ আবুবক্কর ছিদ্দিক।শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন-মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছানাউল্যা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাষ্টার সাইফুল ইসলাম রায়হান। আলোচনা সভায় প্রধান অতিথি মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে এখন যুগোপযোগী করা হয়েছে।মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদান রয়েছে।

বিশেষ করে কওমি মাদ্রাসার কথা উল্লেখ করে তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রথম মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন। ১৯৭১ সালে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমূল পরিবর্তন এনেছেন।বিদ্যালয়ে ভবন হলে এখন মাদ্রাসায়ও ভবন তৈরি হয়। এছাড়াও মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে এখন অনেকে দেশ বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখছে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...