রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বেইলি ব্রীজ নির্মাণ হতে যাচ্ছে ফটিকছড়ির নাজিরহাট বাজার সংলগ্ন হালদার নদীর উপর

 মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ির-হাটহাজারী সীমান্ত নাজিরহাট বাজার সংলগ্ন হালদার নদীর উপর অবশেষে বেইলি ব্রীজ নির্মাণ হতে যাচ্ছে। ফটিকছড়ি-মানিকছড়ি-মাটিরাঙ্গা-খাগড়াছড়ি(আর-১৬০)১ম,কি,মি,৯৩.৭১৩ দীর্ঘ) ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর ফলক উম্মচন করেন চট্টগ্রাম -২ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

১৭ মে নাজিরহাট জেলাপরিষদ মার্কেটের সামনে ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজীত জনসভায় সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মোঃ মুছলেহ উদ্দীন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গোলাপুর রহমান,বাংলাদেশ আপয়ামিলীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মুহাম্মদ সাদাত আনোয়ার সাদী,উত্তর জেলা আওয়ামিলীগের সাবেক সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আরেফিন আজিম,নাজিরহাট জামেয়া মিল্লিয়া আহমদীয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ খুরশেদুল আলম,নাজিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহি উদ্দিন, নাজিরহাট নছিরুল ইসলাম (বড় মাদ্রাসা) মাদ্রাসার মোহতামিম মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান কাসেমী,ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মুহাম্মদ নুরুল হুদা, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান, নাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন, নাজিরহাট পৌরসভার কাউন্সিলর, সাবেক কাউন্সিলর প্রমুখ। প্রধান অতিথি বলেন আমি আমার বাবার মত আজীবন আপনাদের সাথে থেকে কাজ করে যেতে চাই। ফটিকছড়িকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা রুপান্তর করতে সকলের সহযোগিতা চাই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে উন্নয়নের রোলমডেল।

উল্লেখ্য, হালদা নদীর উপর নাজিরহাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত পুরাতন সেতুটি দীর্ঘদিন যাবৎ ঝুকিঁপূর্ন হয়ে আছে। সেতুটির উপর দিয়ে অনেক আগেই চলাচল বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকাবাসী দাবীর প্রেক্ষিতে অবশেষে পুরাতন সেতুটি ভেঙ্গে ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ১০ ফুট বাই ৩০০ ফুটের একটি বেইলি ব্রীজ নির্মান হচ্ছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...