রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে প্রার্থীদের বিরামহীন প্রচারণায় প্রতিশ্রুতির ফুলঝুরি

মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

 উপজেলা পরিষদ নির্বাচনে বিরামহীন প্রচারণা করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও পথসভার মাধ্যমে ব্যস্থ সময় পার করছেন তাঁরা। এসময় প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা চলছে। চেয়ারম্যান পদে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী (মোটরসাইকেল) প্রতিক এবং উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্র নেতা মুহাস্মদ বখতেয়ার সাঈদ ইরান (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা (প্রজাপতি) ও আওয়ামী লীগ নেত্রী শারমিন আক্তার নুপুর (ফুটবল) নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন (বই) , ফটিকছড়ি পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন (টিউবওয়েল), সৈয়দ জাহেদুল্লাহ কৌরাইশী (তালা) ও নাজিমুদ্দিন সিদ্দিকী (চশমা) প্রতীক নিয়ে লড়ছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই জমে উঠেছে নির্বাচনি প্রচারনা। প্রার্থীরা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। গণসংযোগ, উঠান বৈঠক ও পথ সভার মাধ্যমে প্রচারণা শুরু করছেন প্রার্থীরা। কোথাও হেঁটে হেঁটে, আবার কোথাও গাড়িতে ভোটারদের বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন,নেতাকর্মী,তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। তারাও নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। বলতে গেলে জমে উঠেছে ভোটের মাঠে প্রচারযুদ্ধ।

গণসংযোগ থেকে শুরু করে পোস্টার-ব্যানার সাঁটানো, মাইকিং এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা। এছাড়া দিচ্ছেন আরো নানা প্রতিশ্রুতি। চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার সাঈদ ইরান ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে ব্যপক গণসংযোগ,উঠান বৈটক ও গণসংযোগ করেছেন। এসময় চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার সাঈদ ইরান ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে যখনি ডাক দিবেন কাছে পাবেন। আমি আপনাদের সেবক হয়ে থাকব। আপনাদের মনে রাখতে হবে কোন প্রার্থীকে ভোট দিলে আপনাদের আমনত রক্ষা হবে,এলাকার উন্নয়ন হবে। আমার অনুরোধ থাকবে আপনারা সে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মোটারসাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দিন মুহুরীও ব্যপক গনসংযোগ ও পথসভা করে যাচ্ছেন। এসময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন,দীর্ঘ রাজনীতির জীবনে আমি আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম। আজ আপনাদের কাছে আমি ভোট চাইতে এসেছি। আমি জানি আপনারা আমাকে নিরাশ করবেননা। আপনারা আমাকে আগামী ২১ তারিখ মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে যত টাকা বরাদ্দ আসবে আমি একটাকাও নষ্ট করবনা আগামী পাঁচ বছর এলাকার উন্নয়নে কাজ করব। প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়ক ও অলি-গলি প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে ব্যাণার পোস্টারে ছেয়ে গেছে। চলছে গান শ্লোগানে মাইকিং।

প্রার্থীদের পক্ষে তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটাররাও নানা হিসাব কষছেন কোন প্রার্থী জিততে পারেন,কে জিতলে ভাল হবে মূলত এসব বিষয় নিয়ে চলছে আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা। সবমিলিয়ে উপজেলা জুড়ে নির্বাচনি আমেজ। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে (২১ মে) ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...