বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি: অলরাউন্ডার তালিকায় যৌথভাবে শীর্ষে সাকিব ও হাসারাঙ্গা

ক্রীড়া ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিং তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং শ্রীলংকার অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা। দু’জনেরই রেটিং পয়েন্ট এখন সমান ২২৮ করে। এতদিন ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন সাকিব।
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছিলেন সাকিব। ঐ দুই ম্যাচে বল হাতে ৫ উইকেট নিলেও ব্যাট হাতে মাত্র ২২ রান করেন তিনি। ব্যাট হাতে ভালো করতে না পারায় ৩ রেটিং পয়েন্ট হারিয়েছেন সাকিব। এতে ২৩১ থেকে কমে ২২৮ রেটিং পয়েন্ট এখন ঝুলিতে আছে সাকিবের। আগের থেকেই ২২৮ রেটিং ছিলো হাসারাঙ্গার। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার তালিকার শীর্ষে এখন একত্রে আছেন সাকিব ও হাসারাঙ্গা।
অলরাউন্ডার তালিকায় ১০ রেটিং পয়েন্ট কম নিয়ে সাকিব-হাসারাঙ্গার পর আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২১৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছেন নবি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে ব্যাটিংয়ে ৯৩ রান এবং বোলিংয়ে ২ উইকেট শিকার করায় র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার। দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ২১০।
২০৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এতে তিন ধাপ এগিয়ে বোলিং তালিকঅয ২৩ নম্বরে উঠেছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে তাসকিনই এখন সেরা অবস্থানে।
র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে খেলা বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমানের। ৩ উইকেট শিকার করায় ৫ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠেছেন ফিজ।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...