শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

আসল পুলিশের কাছে নকল পুলিশ ধরা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ট্রাফিক পুলিশের হাতে আটক ভ্যানগা‌ড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করতে গিয়ে ধরা পড়ল নারী পুলিশ সদস্য পরিচয় দেওয়া শাহনাজ আক্তার শান্তা (১৯) নামে এক ভুয়া পুলিশ।
বুধবার (১৫ মে) থানা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদে অবস্থিত উপ-পুলিশ কমিশনার-ট্রাফিকের (পশ্চিম) কার্যালয়ে উপস্থিত হয়ে নিজেকে পুলিশের নারী কনস্টেবল পরিচয়ে দিয়ে তার চাচা মোঃ মনির মিয়ার (৫১) আটকা পড়া ভ্যানটি ছেড়ে দেওয়ার সুপারিশ করতে গিয়ে আটক হয় সে।
গ্রেফতার করা হয় এই ভ্যান চালককেও। নগরীর মৌলভীপাড়াস্থ তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় পুলিশের ইউনিফর্মের ২টি শার্ট, ১টি প্যান্ট, পুলিশের বেল্ট, ক্যাপ। উদ্ধারকৃত ইউনিফর্মের শার্টের মধ্যে একটিতে ডিএমপির মনোগ্রাম, অন্যটিতে সিএমপির মনোগ্রাম রয়েছে।
এদিকে শাহনাজ আক্তারের চাচা বলে পরিচয় দেওয়া ভ্যানগাড়ি মালিক মনির মিয়া আদতে তার চাচা নন।
ডবলমুরিং থানা ওসি ফজলুল কাদের পটোয়ারী বলেন, নারী পুলিশ সদস্য পরিচয়ে আটক ভ্যানগাড়ি ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করে। সেখানে ঐ নারীর কথোপকথনে তাকে সন্দেহ করে সংশ্লিষ্ট কর্মকর্তার। পরে ভ্যান চালকসহ তাকে গ্রেফতার করা হয়। তারা পরস্পর যোগসাজশে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...