ফটিকছড়ি উপজেলা কৃষি অফিস কর্তৃক কৃষকদের মাঝে আধুনিক কম্বেইন হারবেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। সমন্বিত মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রকল্প (ভর্তুকী) মূল্যে আশি লক্ষ টাকা দামের হারবেস্টার মেশিন বিতরণ করেন ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের পক্ষে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হাসানুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার হাসানুল কবির, যুব উন্নয়ন অফিসার তানভীর হোসেন সিদ্দিকী প্রমুখ। আধুনিক এই হারবেস্টার মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল ঘরে তুলবে।

