শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ভারত থেকে হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হিলি স্থল বন্দর দিয়ে সাড়ে ৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ৩০ মেট্রিক টন পেঁয়াজ বোঝায় একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
হিলি স্থল বন্দর আমদানি রপ্তানি-কারক এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন এই তথ্য মঙ্গলবার রাতে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারত সরকার গত বছর ডিসেম্বর মাসে তাদের দেশ থেকে পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তারপর থেকে গত সাড়ে ৫ মাস দেশের কোন স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়নি।
আমদানি-রপ্তানি কারক এসোসিয়েশনের সভাপতি বলেন, সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে নির্বাচন শুরু হয়।ওই রাষ্ট্রের কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ বাংলাদেশ রপ্তানি করে আর্থিকভাবে লাভবান হয়। সম্প্রতি তাদের চলমান নির্বাচনে কৃষকদের পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির সুযোগ দিয়ে কৃষকদের উৎসাহিত করেছেন ভারত সরকার। সে কারণে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি প্রথম চালান গতকাল মঙ্গলবার রাতে ৩০ মেট্রিক টন পেঁয়াজের একটি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। পেঁয়াজের প্রথম চালান দেশে প্রবেশ করায় গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের মজুদদার পেঁয়াজ ব্যবসায়ীরা কিছুটা আতঙ্কিত হয়ে গেছে। তারা খোঁজ খবর নিচ্ছে ভারত থেকে কি পরিমান পেঁয়াজ দেশে আমদানি করা হবে। আগামী ঈদুল আযহার ঈদে তাদের মজুদ করা পেঁয়াজ বিক্রি করে লাভবান হওয়ার জন্য তারা মজুদ করে রেখেছিল। তারা জেনে গেছে আজ বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ জামদানি করার জন্য হিলি স্থলবন্দরে বেশ কয়েকজন ব্যবসায়ী এল সি খুলে আদানীর যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে।
হিলি স্থলবন্দরের মেসার্স আর এস বি ট্রের্ডাস এসব পেঁয়াজ আমদানি করেছে। পেঁয়াজ আমদানি কারকের প্রতিনিধি আহম্মেদ সরকার বলেন, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে সেই নিষেধাজ্ঞা গত ৪ মে প্রত্যাহার করে নেওয়ার পর ৪০ শতাংশ শুল্ক থাকায় নানা জল্পনা কল্পনা শেষে ১১ দিন পর গতকাল মঙ্গলবার রাত থেকে পেঁয়াজ আমদানি শুরু করা হয়েছে। আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম কোরবানির ঈদে বাড়বে না বলে জানান তিনি।
হিলি স্থল বন্দর উদ্ভিদ বিভাগের সহকারি পরিচালক মো. ইউসুফ আলী জানান, দেশি পেঁয়াজের বাজারে উর্ধ্বগতি রোধকল্পে বাণিজ্য মন্ত্রণালয় থেকে উভয় দেশের সরকারি পর্যায় আলোচনার পর পেঁয়াজ আমদানির জটিলতা নিরসনে সফল কাজ হয়েছে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...