বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

‘স্মার্ট চট্টগ্রাম সিটি’ নির্মাণে যুক্তরাষ্ট্রের ফ্যাকশন হোল্ডিংস কর্পোরেশনের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার চসিকের টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং ফ্যাকশন হোল্ডিংস কর্পোরেশনের পরিচালক ম্যাক্স গারজা চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে চট্টগ্রামকে ঘিরে নানা কাজ হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।
ফ্যাকশন হোল্ডিংস কর্পোরেশনের পরিচালক ম্যাক্স গারজা বলেন, স্মার্ট চট্টগ্রাম গড়তে হলে শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ও শিক্ষা অবকাঠামোকে স্মার্ট হিসেবে গড়তে হবে। এক্ষেত্রে ফ্যাকশন হোল্ডিংস কর্পোরেশনের অভিজ্ঞতা ও সক্ষমতা চট্টগ্রামকে এগিয়ে নিবে। এ জন্য আমরা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহনখাতসহ নগরসেবা ও নগর উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়তে চসিকের সাথে কাজ করতে চাই।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. বিকর্ণ কুমার ঘোষ, চসিক কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ফারজানা মুক্তা, তাসমিয়া তাহসিন, রিফাতুল করিম।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...