সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ শিক্ষক সমিতি ( বিটিএ)  হাটহাজারী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন

দেশের ভবিষ্যত নাগরিকদের যোগ্য হিসাবে গড়ে তুলতে শিক্ষকেরাই অগ্রণী ভূমিকা পালন করেন: ব্যারিস্টার আনিস এম পি

হাটহাজারী প্রতিনিধি 
হাটহাজারী আসন থেকে নির্বাচিত সাংসদ ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের ভবিষ্যত নাগরিকদের যোগ্য হিসাবে গড়ে তুলতে শিক্ষকেরা অগ্রনী ভূমিকা পালন করে থাকে। পিতা মাতা সন্তান জন্ম দিয়ে থাকেন, আর এই সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলেন শিক্ষকেরা। এক সময় শিক্ষার্থীদের বইয়ের  জন্য চিন্তা করতে হত। এখন সরকার শিক্ষা বর্ষের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। সেই সময় শিক্ষকদের তেমন বেতন ছিল না, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শিক্ষকদের উৎসাহিত করতে নানামূখী উদ্যোগ গ্রহন করেছেন। এরপর ও শিক্ষকদের কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যা সমাধানের জন্য সরকার চেষ্টা করছে।
তিনি বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে  শিক্ষা বান্ধব হিসেবে আখ্যায়িত করে বলেন এই সরকারের সময়ে দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মিত হয়েছে। খুব কম শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেনী কক্ষ সংকট রয়েছে। শিক্ষকেরা আন্তরিক হলেই সরকারের গৃহীত কর্মসূচি সহজে বাস্তবায়িত হবে। গতকাল শনিবার ফতেয়াবাদ আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী শাখার ত্রি- বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
সংগঠনের হাটহাজারী উপজেলা শাখার মোঃ ফিরোজ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রণজিৎ কুমার নাথ। প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত নিউরোসার্জন ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ এর  সভাপতি অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন।,বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন  বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ, বিটিএ, চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সাধারন সম্পাদক শিমুল কান্তি মহাজন, উত্তর জেলার সহ সভাপতি মো. শহীদুল ইসলাম, উত্তর জেলার সাধারণ সম্পাদক মো. জাকের হোসেন, হাটহাজারী উপজেলার প্রাক্তন সভাপতি এমরান হোসেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। শিক্ষক মোঃ সেলিম উদ্দিন ও মোহাম্মদ হোসেন এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমজান আলী  চৌধুরী ।
স্বাগত বক্তব্য  রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মো. মকছুদুল করিম। শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে মাওলানা আবুল হোসেন, সমর রায় নাথ ও সজীব কুমার সিংহ।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...