সোমবার, ২৯ জুন ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম সুমাইয়া মোসলেম মীম

- Advertisement -
Single page 1st Paragraph

সারা দেশে মেডিকেলের (এমবিবিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে খুলনার মেয়ে সুমাইয়া মোসলেম মিম। সে লিখিত পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছে।

মিম ১ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। তার বাবা মোসলেম উদ্দিন সরদার পেশায় একজন কলেজ শিক্ষক। মা খাদিজা খাতুন সরকারি চাকরি করেন। খুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের আরাজি এলাকার মেয়ে মিম। পরিবারের সাথে তিনি বর্তমানে খুলনা শহরের মৌলভিপাড়ার টিবি বাউন্ডারি রোডে বসবাস করেন।

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মিম খুবই খুশি। সে জানিয়েছে, এমন ফলাফলের জন্য সে মহান আল্লাহপাকের দরবারে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। বাবা মা ও শিক্ষকবৃন্দের দোয়া এবং কঠোর অধ্যাবসায় এর কারণে এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

সে আরো জানায়, ২০১৯ সালে যশোর বোর্ডের অধীনে ডুমুরিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ২০২১ সালে একই বোর্ডের অধীনে সরকারি এমএম সিটি কলেজে থেকে এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পায়। তার জীবনের লক্ষ্য, একজন ভাল চিকিৎসক হওয়া এবং গরীব দু:খি রোগিদের বিনামূল্যে সেবা দেয়া।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...