রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে কৃষক-শ্রমিক, শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ফলমূল, শরবত ও ছাতা বিতরণ

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

 রাউজানে কৃষক-শ্রমিক, শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ফলমূল, শরবত ও ছাতা বিতরণ করা হয়েছে। ৩০ শে এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১ টায় রাউজান উপজেলার মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে উপজেলা শাখার ব্যবস্থাপনায় এই কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল)। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিল  জানে আলম জনি, উপজেলা কৃষক লীগের সভাপতি পৌর কাউন্সিল আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মো. নাছের, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব হাসান, অর্থ সম্পাদক আ.জ.ম. রাশেদ, দপ্তর সম্পাদক তপন দে, যুবলীগ সাবের হোসেন, নেতা আবু সালেকসহ আরো অনেকেই।

সভা শেষে ২৩০ জন কৃষক-শ্রমিকের মাঝে তাপ প্রতিরোধক বিশেষ ছাতা, কয়েকহাজার পথচারী, শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকের মাঝে শরবত, পাঁচ শতাধিক তরমুজ-বাঙ্গী বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...