শুক্রবার, ২৬ জুন ২০২৬

ক্রিকেটকে বিদায় জানালেন মি.জেন্টেলম্যান রস টেলর

- Advertisement -
Single page 1st Paragraph

স্বভাবগতভাবেই নিউজিল্যান্ডের ক্রিকেটাররা নিরীহ প্রকৃতির হয়ে থাকেন।অনেক বড় অর্জনেও ওঁদের উদযাপনটা কখনোই বাঁধভাঙা হয়না।এককথায় ভদ্রলোকের খেলা হিসেবে খ্যাত ক্রিকেটে ভদ্র দল হিসেবে চোখ বুজে নিউজিল্যান্ডের নাম বলে দেওয়া যায়। সেই ভদ্রলোকদের ভেতর নিজের কিশোর সূলভ চেহারার গড়নের গড়নের জন্য স্পেশাল ভদ্রলোক হিসেবে পরিচিত, অনেকেই যাঁকে মি.জেন্টলম্যান ডাকতে পছন্দ করেন, সেই রস টেলর ক্রিকেটকে বিদায় জানালেন গতকাল।আর কখনোই ব্যাট হাতে দলের জন্য নির্ভরতার প্রতীক হয়ে উইকেটে দেখা যাবেনা তাঁকে।গত বছরের শেষ দিকেই ঘোষণা দিয়ে রেখেছিলেন,গতকাল শেষ হওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজেই হবে তাঁর সমাপনী।হলোও তাই।শেষ ম্যাচে এবং সিরিজে সতীর্থরা তাঁকে জয় দিয়ে রাঙিয়েই বিদায় জানালেন।জীবনের শেষ ম্যাচে ব্যাট হাতে ১৪ রান আর প্রকৃতির খেয়ালেই হয়তো নেদারল্যান্ডসের শেষ আউট হওয়া ব্যাটসম্যানের ক্যাচটি ধরলেন তিনি। ১৯৮৪ সালের ৮ মার্চ নিউজিল্যান্ডের লোয়ার হাটনে জন্ম নেওয়া রস টেলর নিউজিল্যান্ডের অনূর্ধ্ব -১৯ দলের হয়ে বেটার পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজর কাড়েন।তারপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো খেলার পুরষ্কার হিসেবে জাতীয় দলের হয়ে অভিষেক হয় ২০০৬ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে।পরের বছরই পান টেস্ট ক্যাপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে।শুরু থেকে ইনজুরি সমস্যা ব্যতিত কখনোই বাদ পড়েননি দল থেকে রস টেলর। ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে দলের জন্য নির্ভরতা হিসেবে মেলে ধরেন পারফরম্যান্সের ধারাবাহিকতা দিয়ে।ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলা এই ডানহাতি ব্যাটসম্যান সাফল্য পেয়েছেন সব ফরম্যাটেই। অপূর্ণতা বলতে নিউজিল্যান্ডের জাতীয় অপূর্ণতা ওয়ানডে বিশ্বকাপের শিরোপার কাছে গিয়েও শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য লাভ করতে না পারা।গত বিশ্বকাপ তো আইসিসির উদ্ভট নিয়মের কারণে হাতছাড়া হয় তাঁদের।আসলে নিয়তিরই ইচ্ছে নেই বিশ্বকাপের শিরোপা ওঁদের হোক।নইলে গতবারের ফাইনালে সুপার ওভারে কেনো ফিল্ডারের থ্রো করা বল প্রতিপক্ষ ব্যাটসম্যানের ব্যাটে লেগে চার হয়ে যাবে? ইংল্যান্ডও একরানের জায়গায় পাঁচ রান পেয়ে স্কোর লেভেলের সুযোগ পাবে? যাইহোক ১৬ বছরের ক্যারিয়ারের শুরুতে যে দলটি সাদামাটা একটি দল ছিলো,বিদায় বেলায় সেই দলকে বিশ্বের সকল প্রতিপক্ষের নিকট সমিহ জাগানিয়া রুপে রেখে গেছেন। আর এই রুপান্তরে রস টেলর রেখেছেন অনেক বড় ভূমিকা।সেটা কতোটা বড় ছিলো জানতে চলুন মি. জেন্টেলম্যান এর ক্যারিয়ার দেখে নিই। টেষ্টঃ- ১১২ টেষ্টের ১৯৬ ইনিংসে ৪৪.১৬ গড়ে মোট ৭৬৮৪ রান করেছেন, ষ্ট্রাইক রেট ৫৯.০৩ সর্বোচ্চ ২৯০ রান,সেঞ্চুরি ১৯ টি,হাফ সেঞ্চুরি ৩৫ টি,টেষ্ট ক্যারিয়ারে মোট চার মেরেছেন ৯৩২ টি আর ছয় ৫৫ টি। ওডিআইঃ- ২৩৬ ওডিআই এর ২২০ ইনিংসে ৪৭.৫২ গড়ে মোট রান করেছেন ৮৬০২, ষ্ট্রাইক রেট ৮৩.২৬, সর্বোচ্চ ১৮১ রান,সেঞ্চুরি ২১ টি হাফ সেঞ্চুরি ৫১ টি,ওডিআই ক্যারিয়ারে মোট চার মেরেছেন ৭১২ টি,ছয় মেরেছেন ১৪৭ টি। **ওডিআই এর ইতিহাসে চার নম্বর পজিশানে ব্যাট করে রস টেলর মোট ৭৬৯০ রান করেছেন।যা বিশ্বরেকর্ড। আর তা যে বহুদিন অক্ষত থাকবে সেটা বলাই বাহুল্য। আশেপাশে কোন ব্যাটসম্যান নেই। টি২০ঃ- ১০২ টি২০ এর ৯৪ ইনিংসে ২৫.৪৫ গড়ে রান করেছেন ১৯০৯,স্ট্রাইক রেট ১২২.৩৭,সর্বোচ্চ ৬৩,চার ১২২ টি আর ছয় হাঁকিয়েছেন ৭১ টি। পার্টটাইম অফ স্পিনও করেছেন কদাচিত। টেস্টে ১৬.৩ ওভার বল করে ৪৮ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। তবে ওডিআইতে জীবনে মোট ৭ ওভার বল করে ৩৫ রান দিয়ে উইকেট শূন্যই থেকেছেন! মোট চারটি ওয়ানডে বিশ্বকাপ খেলা মি. জেন্টেলম্যান শিরোপা হাতে নিতে পারেননি, তবে জীবদ্দশায় যেনো নিউজিল্যান্ড দলকে গ্যালারীতে বসে বা বাসার টিভি সেটের সামনে থেকে চ্যাম্পিয়ন শিরোপা হাতে দেখতে পান আমাদের পক্ষ থেকে সেই শুভকামনা থাকলো রস টেলরের জন্য।ভালো থাকুন মি. জেন্টেলম্যান।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...