শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

শ্রমিকদের শ্রমের উপর বেঁচে আছে দেশ :ওমর হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র শ্রম বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির প্রথম সভা ৩০ এপ্রিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। কমিটির ডিরেক্টর ইনচার্জ ও চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন)’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ। এ সময় অন্যান্যদের মধ্যে কমিটির যুগ্ম আহবায়কদ্বয় মোঃ ছগীর ও সৈয়দ খুরশিদ আলম, সদস্যবৃন্দ মোঃ কামাল উদ্দিন, আলহাজ্ব জানে আলম, মনসুর আলম চৌধুরী, মহিন উদ্দিন বাপ্পি, উত্তম কুমার বিশ্বাস ও আলহাজ্ব কামাল উদ্দিন বক্তব্য রাখেন। এ সময় চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুকসহ চেম্বার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন-মালিক-শ্রমিক আমরা সবাই মিলে বাংলাদেশী। শ্রমিকদের শ্রমের উপর বেঁচে আছে দেশ। বিদেশে কর্মরত প্রবাসী ও দেশে কলকারখানা নিয়োজিত শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তাই তাদের খাটো করে দেখার কোন অবকাশ নেই। চিটাগাং চেম্বার সবসময় ব্যবসায়ীদের সুরক্ষা ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারের সাথে সহযোগী হিসেবে কাজ করছে। তিনি বলেন-বাংলাদেশে একজন উদ্যোক্তা ব্যবসা করতে গেলে কি পরিমাণ বিনিয়োগ করতে হবে, মার্কেট যাচাই ও লেবার সংশ্লিষ্ট আইন-কানুন না জেনে ব্যবসা করতে আসেন। ফলে অনেকেই সর্বস্বান্ত হয়ে ফিরে যান। তাই উদ্যোক্তা তৈরীতে ব্যবসা সংক্রান্ত ডাটা ব্যাংক তৈরী করা খুবই গুরুত্বপূর্ণ। চিটাগাং চেম্বার যেকোন ৫টি সাব-কমিটিকে গুরুত্ব দিয়ে পাইলট প্রকল্প হিসেবে সংশ্লিষ্ট সেক্টরে গবেষণা করবে।

সাব-কমিটি নেতৃবৃন্দ অভিমত করে বলেন যে, বাংলাদেশের শ্রমিকরা উৎপাদনশীলতায় এখনো পিছিয়ে। শ্রমিকদের দক্ষ করা তাদের জীবনমান উন্নয়নের শুরুতেই এগিয়ে আসতে হবে মালিকপক্ষ কিংবা ব্যবসায়ীদের। কারণ শ্রমিকরা দক্ষ হলে বাড়বে উৎপাদনশীলতা। সাব-কমিটি নেতৃবৃন্দ প্রচলিত আইন অনুযায়ী মালিক ও কর্মচারীর সম্পর্ক অক্ষুন্ন রাখতে ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে শুরুতেই সকল সেক্টরের ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে শ্রম আইনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করার উপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...