শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

লায়ন্স ক্লাবের ২৭ তম জেলা কনভেনশন ৩ ও ৪ মে

দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে লায়ন্স সদস্যরা সচেষ্ট রয়েছে : জেলা গভর্নর এম.ডি.এম. মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

‘শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়’ এই স্লোগানে বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪’র ২৭তম বার্ষিক জেলা কনভেনশন আগামী ৩ ও ৪ মে শুক্র ও শনিবার নগরীর টাইগারপাসের নেভি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (১ মে) বিকেলে ৪টায় নগরের জিইসি কনভেনশন সেন্টার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে লায়ন্স কমপ্লেক্স-এ গিয়ে শেষ হবে।

২৭ তম কনভেনশন উপলক্ষে মঙ্গলবার (৩০ এপ্রিল) নগরীর লায়ন্স কমপ্লেক্স-এর হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম, এমজেএফ। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা গভর্নর এম.ডি.এম. মহিউদ্দিন চৌধুরী, পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু এমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ, লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, লায়ন ইমতিয়াজ ইসলাম এমজেএফ, লায়ন এস.এম আশরাফুল আলম আরজু এমজেএফ, লায়ন জাহাঙ্গীর মিঞা, লায়ন আবু মোরশেদ, লায়ন নিশাত ইমরান এমজেএফ, লায়ন এস এম মোরশেদ প্রমুখ। প্রেস কনফারেন্স কমিটির সদস্য সচিব দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন মীর্জা আকবর আলী চৌধুরী এমজেএফ, প্রেস কনফারেন্স কমিটির ট্রেজারার লায়ন নেছার আহমদ, লায়ন ডা. দেভাশীষ দত্ত, লায়ন ওসমান গণি এমজেএফ, লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, লায়ন রাজিব সিনহা, লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, লায়ন শওকত হাসান খান, লায়ন নুরুল আবছার এমজেএফ, লায়ন নবিউল হক সুমন, লায়ন মোরশেদ কাদের, লায়ন সাব্বির আহমেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গভর্নর এম.ডি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়’ –আমার এ ডাককে সামনে রেখে মানব কল্যাণে আমাদের লায়ন্স সদস্যরা সেবাকর্ম পরিচালনা করে যাচ্ছে। তারা দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে সচেষ্ট রয়েছে। তিনি আরো বলেন, লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ৯৭টি লায়ন্স ক্লাবের মাধ্যমে দুই হাজার সাতশ লায়ন সদস্য সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত রয়েছে। লায়ন কার্যক্রমকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে একটি স্বতন্ত্র লিও জেলা কাজ করছে। লিও জেলায় দুই হাজারের অধিক লিও সদস্য ৪৯টি ক্লাবের মাধ্যমে সেবামুলক কাজে লায়নদের সহযোগিতা করছে।

লায়ন্সের বছর ব্যাপী নানান কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড উদ্যোগের মাধ্যমে ৩১টি ক্লাবে পৃষ্ঠপোষকতায় ৬৯ জন সুবিধা বঞ্চিত শিশুর মাধ্যমিক স্তর পর্যন্ত দায়িত্ব নেয়া হয়েছে। অন্ধত্ব নিবারণে বিভিন্ন ক্লাবের উদ্যোগে বিনামূল্যে আড়াই হাজারের বেশী ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

ক্ষুধা নিবারণে জেলা ও ক্লাব সমূহের উদ্যোগে সারা বছর উৎসব পার্বনে বিভিন্ন মাদ্রাসা এতিমখানা ও অনাথালয়ের শিক্ষার্থী, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত আই ইনস্টিটিউট’এ ১০ জন শিক্ষার্থী ভর্তি হয়ে চক্ষু চিকিৎসায় নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলছে। ধীরে ধীরে আই ইনস্টিটিউট একটি পূর্ণাঙ্গ চক্ষু বিজ্ঞানের অনন্য প্রতিষ্ঠানে পরিণত হবে এবং চট্টগ্রাম অঞ্চলের মানুষ এর উপকার ভোগ করবেন। এছাড়া ডায়াবেটিক সচেতনতা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ, খতনা ক্যাম্প, সাদাছড়ি দিবস উদযাপন, লায়ন্স সেবা পদক, লায়ন্স স্কলারশীপ ট্রাস্ট, লায়ন্স ওয়েলফেয়ার ট্রাস্ট, বৃক্ষরোপন কর্মসূচিসহ বছরব্যাপি নানা কর্মসূচি পালন করা হয়।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...