রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কর্মদক্ষতার ক্রমাগত উন্নয়ন নিশ্চিতকরণে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’তে অনুষ্ঠিত হল ফ্যাকাল্টি ও স্টাফ ডেভেলাপমেন্ট ল্যাব কর্মশালা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কর্মীদের দক্ষতার ক্রমাগত উন্নয়ন এবং সমগ্র পৃথিবীতে শিক্ষাব্যবস্থায় প্রয়োগকৃত সমসাময়িক প্রচেষ্টার সাথে পরিচিতিকরণ ও প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়টির সূচনালগ্ন থেকে আয়োজন করে আসছে বিভিন্ন কর্মশালা। আধুনিক এবং ক্রমশ পরিবর্ধনশীল শিক্ষাব্যবস্থার সাথে সমন্বয় করে কর্মীদের গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অতি সম্প্রতি বিশ^বিদ্যালয়টির বিভিন্ন অনুষদের শিক্ষকগণ এবং প্রশাসনিক কর্মকর্তাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘সামার ২০২৪’ সেমিস্টারের ভিন্নমাত্রিক এ কর্মশালা।

উক্ত ওয়ার্কশপটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস, স্ট্যানফোর্ড সিড-এর উপদেষ্টা ও পরামর্শক, ডটলাইনস্ – আইটি পরিষেবা এবং কনসালটেন্সি ফার্মের নির্বাহী পরিচালক জনাব হাসান মেহেদি। ১৭ এপ্রিল, ২০২৪ (বুধবার) ইডিইউ লাইব্রেরী প্রাঙ্গণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আলাদা-আলাদা সেশনে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপন্থিত ছিলেন ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান জনাব সাঈদ আল নোমান, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, ট্রেজারার প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী। জনাব হাসান মেহেদী ওয়ার্কশপটি পরিচালনার পাশাপাশি কর্মজীবন এবং প্রশিক্ষক হিসেবে নিজের নানান অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

দিনভর অনুষ্ঠিত প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ এই ওয়ার্কশপ, অংশগ্রহণকারী সকলের কর্মদক্ষতা বৃদ্ধি এবং ইউনিভার্সিটি’র পরিমন্ডলে অত্যাধুনিক শিক্ষাব্যবস্থার প্রয়োগ ও অনুশীলন নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান জনাব সাঈদ আল নোমান।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...