মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লামা উপজেলা নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা দান

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বদ্বিতার লক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ সময় প্রার্থীর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন হলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও উপজেলা বিএনপির সহ সভাপতি জাকের হোসেন মজুমদার।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, যুবলীগের সাবেক পৌর শহর শাখার সভাপতি সাঈদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিন সেলিম।

নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, পৌর শহর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি বৈশালী বড়–য়া ও পৌর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলতানা নাজমা। এর আগে রোববার পর্যন্ত উপজেলা নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা দানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম বলেন, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল, মনোনয়ন পত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিস্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ২ মে। ২১ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...