মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লামায় চুলার আগুনে ৫ দোকান পুড়ে ছাই

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ভুষির চুলার আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিনগত গভীর রাতে উপজেলা শহরের জনতা ব্যাংক গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবী। একটি চা দোকানের ভুষির চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করেছেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে দিক নির্দেশনা প্রদান করেন।
সুত্র জানায়, রবিবার রাত ১টার দিকে করিমুল মোস্তফার চা দোকানের চুলা থেকে আগুন জ¦লে উঠে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা প্রায় দেড় ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মো. ইব্রাহীম, রহমান, আলা উদ্দিন ও ইউনুছের ফার্নিচার দোকান সহ করিমুল মোস্তফার চা দোকান পুঁড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী রহমান বলেন, দোকানে প্রায় আড়াই লাখ টাকার বেশি অর্ডারি ফার্নিচার ছিল। দ্রæত আগুন ছড়িয়ে পড়ার কারণে কোন ফার্নিচার রক্ষা করা সম্ভাব হয়নি। এদিকে আরেক ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী আলাউদ্দিন ও স্থানীয় শাহারাজ, হারুণ সহ অনেকে জানান, চা দোকানের ভুষির চুলা থেকে আগুনের সূত্রপাত। এর আগের রাতেও ওই ভুষির চুলা থেকে কালো ধোঁয়া বের হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাফায়েত হোসেন জানান, করিমুল মোস্তফার চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৫টি দোকান পুড়েছে।
এ বিষয়ে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম জানায়, আগুনে ৫ দোকান পুড়ে ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। রবিবার সকালে পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ ও চাউল সহায়তা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...