বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

কর্ণফুলীতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলীর বড়উঠান এলাকায় একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ইউটার্ন ডিভাইডারের উপর আঁচড়ে পড়ে সামনের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে। এতে গাড়ির ড্রাইভার ও যাত্রীরা কেউ হতাহত না হলেও গাড়িটির বেশ ক্ষতি হয়েছে।

৯ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলার দৌলতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের টিআই মো. আমির ফারুক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলো নোহা গাড়িটি (চট্টমেট্টো চ ১১-৬৮১৭)। গাড়িটি কর্ণফুলীর দৌলতপুর এলাকায় পৌঁছলে ড্রাইভার তাঁর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়ক থেকে ইউটার্ন ডিভাইডারের উপর আঁচড়ে পড়ে। গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়।

এতে ড্রাইভার ও গাড়ির যাত্রীরা তেমন কেউ আহত না হলেও গাড়িটির সামনের অংশ ভেঙে ঝুঁলে পড়ে। পরে ট্রাফিক পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে মইজ্জারটেক নিয়ে আসেন।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের টিআই মো. আমির ফারুক বলেন, ‘দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি রাস্তা থেকে সরানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।’

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...