শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

হিউম্যান২৪ এর উদ্যোগে সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য ফ্রি যাত্রী সেবা শুরু

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য সেচ্ছাসেবী সংগঠন ’হিউম্যান২৪’ এর উদ্যোগে বিনামূল্যে ঈদ যাত্রা কর্মসূচি শুরু হয়েছে সোমবার। এই নিয়ে টানা দ্বিতীয় বছর এই কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এবারের বিনামূল্যে ঈদ যাত্রা কর্মসূচির প্রথম দিন বাড়ী গেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। কুমিরা- গুপ্তছড়া নৌ-রুটের এমভি আইভি রহমান এবং অনান্য নৌ-যানে করে এসব শিক্ষার্থীদের বাড়ীতে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীদের বাস যোগে প্রথমে কুমিরা ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে সন্দ্বীপের গুপ্তছড়া পাঠানো হয়। হিউম্যান২৪ এর একজন সমন্বয়কারী মোহাম্মদ তারেক জানান, নানা কারণে সন্দ্বীপ যাত্রা কিছুটা ব্যয়বহুল ও বেশ কষ্টসাধ্য। শিক্ষার্থীরা যাতে সময় ও অর্থ সাশ্রয় করে বাড়ী ফিরতে পারে সেই জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। চট্টগ্রাম থেকে আগামী মঙ্গল ও বুধবার এই কর্মসূচি অব্যহত থাকবে । তিনি আরো জানান, ঈদের পরে তিনদিন সন্দ্বীপ থেকে শিক্ষার্থীদের চট্টগ্রামে পাঠানো হবে। মোহাম্মদ মোক্তাদির নামক একজন শিক্ষার্থী জানান, ঈদে অনেক সময় টিকেট পাওয়া অসম্ভব হয়ে পড়ে। হিউম্যান ২৪ এর এই উদ্যোগের ফলে আমাদের বাড়ী ফেরাটা অনেক সহজ হয়ে গেলো। উদ্যোক্তরা জানান, এই কর্মসূচির অন্তর্ভূক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের একটি অনলাইন ফরম পুরণের মাধ্যমে নিবন্ধন করতে হয়। অফলাইনেও চট্টগ্রামের হালিশহরে দুটি ঠিকানায় নিবন্ধন করতে পারবে। ‘ ২০২৩ সালের ঈদুল ফিতরের সময় একটি বিশেষ পরিস্থিতিতে সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাড়ী ফেরা কর্মসূচি হাতে নেয়া হয়েছিলো। শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা অর্জনের কারণে এবছরও তা অব্যাহত রাখা হয়েছে। শুরু থেকে এই কর্মসূচির পৃষ্টপোষকতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আফতাব খান অমি।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...