রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে হাফেজ মোহাম্মদ শাকিল(২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় শিশু রাইসা মনি (৬), ওয়াজিয়া (১৫) ও মো: ইউসুফ (৩৬) নামের তিন জন আহত হয়েছে। রবিবার (৭ এপ্রিল) উপজেলার ভূজপুর নাশন্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন সড়কে সিএনজি (অটোরিকশা) এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ভোলা জেলার চরফ্যাশম থানার কৃষক নাসির উদ্দিনের পুত্র এবং ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থী। তার বাড়ি ভোলা জেলায় হলেও স্ব-পরিবারে তারা চট্টগ্রাম শহরের ভাড়া বাসায় বসবাস করতো বলে জানা যায়। জানা যায়, ঈদে ছুটি হয়ে গেছে মাদ্রাসা। ঈদের লম্বা ছুটিতে একদিন পর বাড়ি যাওয়ার পূর্বে বন্ধুর  ইফতারের দাওয়াতে যাচ্ছিল হাফেজ মো: শাকিল। সিএনজি (অটোরিকশা) এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাফেজ মোহহাম্মদ শাকিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইয়াকুব বলেন- নিহত শাকিল অত্যন্ত ভাল ছেলে ছিল। মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তাই বাড়ি যাওয়ায় পূর্বে কাজিরহাটে তার বন্ধুদের সাথে ইফতারের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় সে মারা যায়। তার পরিবারের সদস্যরা এসে লাশ নিয়ে যাবে।

আব্দল আজিজ বলেন- নিহত শাকিল আমাদের বাসার গৃহশিক্ষক ছিলো। সে অত্যন্ত মেধাবী আর ভালো ছেলে ছিল। শনিবার বাসায় পড়িয়ে আসার সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বলে মাদ্রাসা বন্ধ দিয়েছে সে বাড়ি যাবে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম বলেন- গুরুতর আহত অবস্থায় ৪জন রোগী আসে। ১জন মারা গেছে। মৃতের লাশ ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আহত ৩জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান বলেন- লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনো কোন গাড়ি আটক হয় নাই।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...