রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানের বাগোয়ানে সূলভমূল্যে গরুর মাংস, মুরগি, ডিম ও দুধ কিনে স্বস্তিতে ক্রেতাসাধারণ

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সূলভমুল্যে প্রাণিজ পুষ্টির সমাহার” এই প্রতিপাদ্যকে সমানে রেখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও সাধারণ মানুষের প্রোটিন জাতীয় খাদ্যের ঘাটতি পুরণের লক্ষ্যে সূলভ মূল্য গরু মাংস, মুরগী, ডিম ও দুধ বিক্রি করেছেন রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদ। ৪ ঠা এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ টায় রাউজান উপজেলার প্রাচীনতম লাম্বুরহাট বাজারে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র পৃষ্ঠপোষকতায় ও বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের সহযোগিতায় এই কর্মসূচী গ্রহন করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রেখে এই কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভূপেষ বড়ুয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক আরিফুল আলম, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আ.জ.ম. রাশেদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাহেদ আলম টিপু ও লাম্বুর হাট ব্যবসায়ী সমিতির সভাপতি খোরশেদ আলম। উপজেলা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন অভির সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শ্যামল বড়ুয়া, নুরুল আবচার, উদয় দত্ত অর্ক, এস.এম ইয়াসিন, রাজশ্রী বিশ্বাস, ব্যবসায়ী মো. বাবুল, উজ্জ্বল দেবনাথ, সম্রাট নাথ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রবিউল ইসলাম রাজুসহ আরো অনেকেই। সভা শেষে প্রতি কেজি ৬৫০ টাকা করে ২৯৩ কেজি গরুর মাংস, ১৭০ টাকা করে ১৬০ কেজি মুরগি, প্রতি ডজন ১০০ টাকা করে ২৭৩ ডজন ডিম ও প্রতি লিটার ৬০ টাকা করে ১৬৫ লিটার দুধ বিক্রয় করা হয়। বাজারমূল্য হতে অনেক কমমূল্যে গরুর মাংস, মুরগি, ডিম ও দুধ ক্রয় করতে পেরে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা। সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদে জানান ক্রেতাসাধারণরা। তারা এই কার্যক্রম অব্যহত রাখারও অনুরোধ করেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...