শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সন্দ্বীপ পৌরসভা শহর উন্নয়ন কমিটি TLCC এর ত্রৈ-মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ পৌরসভার শহর উন্নয়ন কমিটি TLCC এর ত্রৈ-মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার, ADB ও AFD সহায়তায় বাস্তবায়নাধীন নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প IUGIP সন্দ্বীপ পৌরসভার একটি বৃহৎ প্রকল্প। উক্ত সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম। সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশগ্রহন করেন- প্যানেল মেয়র সফিকুল মাওলা ও আবু তাহের,পৌর-প্রকৌশলী রবিউল ইসলাম এবং বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কমিটির সদস্য বৃন্দ। সভা সঞ্চালনা করেন পৌরসভার পরিদর্শক বেলায়েত হোসেন।

সভায় রাজস্ব আদায় ও বকেয়া সংক্রান্ত আলোচনা, নাগরিক সনদ সম্পর্কে তথ্য হালনাগাদ করন,পৌরসভার মাটির রাস্তা ও ড্রেন নির্মান করন,পৌরসভার মাষ্টার প্ল্যান সম্পর্কে মতামত প্রদান,ডেঙ্গু মশার উপদ্রপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিকার, বর্জ্য ব্যবস্থাপনা,ড্রেন রক্ষণাবেক্ষণ ও পরিস্কার,সড়ক বাতির কার্যকর ব্যবস্থা,স্যানিটেশন কার্যক্রম ব্যপস্থাপনা সংক্রান্ত,সার্বজনীন পেনশন স্কীম সম্পর্কে আলোচনা,GRC কমিটি বা অভিযোগ সংক্রান্ত,GESIFE,PRAP,LINIK ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আরোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সভায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জনগনকে অনুপ্রাণিত করার উপর জোড় দেওয়া হয়।পেনশন স্কীমের সুবিধা বিষয়ে বলা হয় ১৮ থেকে ৫০ বৎসর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বৎসর বয়স পর্যন্ত এবং ৫০ বৎসরের ঊর্ধ্ব বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোন বাংলাদেশী কর্মীগণও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।তাই আর্থিক নিরাপত্তার স্বার্থে সকলকে পেনশন স্কীমের আওতায় আনতে হবে।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...