বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

১৯২ রানে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লজ্জাজনকভাবে হেরেছিল বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে চট্টগ্রাম টেস্টে প্রত্যাশিত প্রতিরোধও গড়তে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। জয়-শান্ত-লিটনদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯২ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক দল।

বুধবার (৩ এপ্রিল) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে ২৪৩ রান প্রয়োজন ছিল বাংলাদেশের।

তাইজুলকে সঙ্গে নিয়ে অসম্ভব এই লক্ষ্য পূরণে মাঠে নামেন মিরাজ। তবে অসাধ্য সাধন করা সম্ভব হয়নি টাইগারদের। আগের দিনে ১০ রানে ইনিংস শেষ করা তাইজুল এদিন ৪ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফেরেন। কামিন্দু মেন্ডিসের বলে গালিতে দুর্দান্ত ক্যাচ নেন মাদুশকা। এতে ভাঙে মিরাজের সঙ্গে তাইজুলের ৩৮ রানের জুটি।

এরপর ব্যাট করতে নেমে ভালোই শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। তাকে নিয়েই দলীয় ৩০০ পার করেন মিরাজ। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে এটিই টাইগারদের প্রথম ৩০০ রান করা। এমনকি টেস্ট ইতিহাসে পঞ্চমবারের মতো চতুর্থ ইনিংসে ৩০০ পার করে লাল-সবুজেরা।

তবে লাহিরু কুমারার বাউন্সারে পরাস্ত হন হাসান মাহমুদ। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে সিলি মিড-অনে নিশান মাদুশকার হাতে ক্যাচ দেন টাইগার এই পেসার।

এরপর শেষ উইকেটও নেন লাহিরু কুমারাই। খালেদকে বোল্ড করে দলের জয় নিশ্চিত করেন এই পেসার।

এর আগে, ম্যাচের প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসের ৩৫৩ রানের লিড নিয়ে ১৫৭ রানে লঙ্কানরা নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১১ রান।

জবাবে চতুর্থ দিনে প্রথমবারের মতো এই সিরিজে ২০০ রান পার করে বাংলাদেশ। মুমিনুল হকের ৫০, সাকিব আল হাসানের ৩৬, লিটন দাসের ৩৮ রানের সুবাদে বলার মতো স্কোর পেয়েছিল টাইগাররা। এরপর শেষ বিকেলে মিরাজের ৪৪ রান চট্টগ্রাম টেস্টকে পঞ্চম দিন পর্যন্ত টেনে নিয়েছিল।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...