পবিত্র ওমরা হজ্জ পালন শেষে দেশে ফিরলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম। দেশে ফিরে তিনি সন্দ্বীপ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শুরু করলেন। ২৯ মার্চ বিকাল ৪ ঘটিকার সময় তিনি সন্দ্বীপ পৌরসভাস্থ ৪ নং ওয়ার্ডের ১০ শর্যা হসপিটাল সড়ক বা মাহফুজুর রহমান মিতা সড়কের লিংক রোড প্রশস্ত করার কাজ এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহবুবুর রহমান মাদু চেয়ারম্যান সডক পরিদর্শন করলেন।
উল্লেখ্য যে বর্তমানে ৩ নং ওয়ার্ডে অবস্থিত ১০ শর্যা হসপিটালটির বিভিন্ন সমস্যায় জর্জরিত।তাই হাসপাতালের দুরঃবস্থা কাটিয়ে তুলতে ৪ নং ওয়ার্ডে ইতিমধ্যে হাসপাতালের নতুন ভবন নির্মানের জন্য জায়গা ক্রয় করে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে দলিল হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি হসপিটাল নির্মান কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় উক্ত হসপিটালে যাতায়াত ও রোগী পরিবহনের কথা মাথায় রেখে চলাচলের রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সন্দ্বীপ পৌরসভা।
তাই কোভিড-১৯ ফান্ড থেকে রাস্তাটির উন্নয়ন কাজ শুরু করা হয়েছে।রাস্তাটিতে খুব সহজে বা অনায়াসে যাতে দুটি এ্যাম্বুলেন্স চলাচল করতে পারে সে লক্ষে রাস্তা প্রশস্ত করনের পর পাকা করন করা হবে। রাস্তার কাজ পরিদর্শন কালে মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন আমরা পৌর কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের নামে জায়গা ক্রয় করে দলিল হস্তান্তর করার পর ভবন নির্মানের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, খুব দ্রুত হসপিটালের নির্মান কাজ শুরু হবে। তাই রাস্তাটি অতীব গুরুত্ব পুর্ন মনে করে আমরা এর উন্নয়ন কাজ হাতে নিয়েছি। রাস্তার কাজ পরিদর্শনের সময় ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দিদার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফয়সাল উদ্দিন সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তি বর্গে মেয়রের সঙ্গে ছিলেন।
