রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কৃষি জমির টপ সয়েল ও অবৈধ ভাবে খাল কাটার দায়ে হাটহাজারীর চিকনদণ্ডীতে এক ব্যাক্তিকে অর্থদণ্ড 

হাটহাজারী প্রতিনিধি 
হাটহাজারীর চিকনদন্ডীতে গত সোমবার গভীর রাতে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
কৃষি জমির টপ সয়েল ও অবৈধ ভাবে খাল কাটার দায়ে এই দন্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মসিউজ্জামান জানান, গতকাল  উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে কৃষি জমির টপ সয়েল কাটা এবং অবৈধ ভাবে খাল কাটার সংবাদ অবহিত হয়ে তিনি গভীর রাতে সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। মো: রাসেল, পিতা: ফয়েজ আহমেদ   কে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় পঞ্চাশ হাজার টাকা  জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্দেশনায় জনস্বার্থে এ অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য  ইতিমধ্যে হাটহাজারী উপজেলায় কৃষি জমির টপ সয়েল কাটা ও অবৈধ ভাবে খাল কাটার মহাউৎসব শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের এক নেতার অনুসারী ও কিছু জনপ্রতিনিধির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই অবৈধ কাজ করছে।  এমন বেপড়োয় ভাবে এই অবৈধ কাজ করছে তারা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে। তাছাড়া সমমহাসড়কের পারে এবং মহাসড়কের উপর প্রতিষ্ঠিত হাটবাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভাড়া দিয়ে কথিত এই নেতার অনুসারীরা টাকা আদায় করছে। বিশেষ করে সরকারহাট বাজারে এই অবৈধ দখল প্রবনতা সীমাহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রশাসন যেন অবৈধ দখলদার ও কৃষি জমির টপ সয়েল ও অবৈধ ভাবে খাল কাটাকারীদের কাছে অসহায়।
এব্যাপারে অভিযান পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি গভীর রাতে অভিযান পরিচালনা করতে গিয়ে রাতে আর ঘুমাতে পারছে না। তারা এত বেপরোয়া হয়ে উঠতে কোন অবস্থায় আইনকে তোয়াক্কা করছে না। তার একার পক্ষে এই অনৈতিক কাজ রোধ করা কঠিন হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...