মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

লকডাউনে সিইপিজেডে শ্রমিকদের ভীড়: কারখানা বন্ধের আগাম ঘোষণা জানেনা

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক
এবারের লকডাউনে সারাদেশে সরকারি বিধিনিষেধ অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে গার্মেন্টস সহ সব কলকারখানা। সেই নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) বন্ধ থাকার কথা। সেমতে‘ কারখানা বন্ধ থাকলেও তার নোটিশ দেননি গার্মেন্টস মালিকরা। তাই লকডাউনের মধ্যেই কাজে যোগ দিতে সিইপিজেডের প্রবেশ মুখে ভিড় করেছে হাজার হাজার শ্রমিক। শনিবার (২৪ জুলাই) সকাল থেকে ইপিজেডের প্রবেশ মুখে ভিড় করতে দেখা যায় শ্রমিকদের। তাদের দাবি, কারখানা বন্ধের বিষয়ে তাদের আগে থেকে জানানো হয়নি। তাই তারা কাজে যোগ দিতে সকাল থেকে কারখানায় এসেছেন। তবে কর্তৃপক্ষ বলছে শ্রমিকরা কারখানা খোলা কিনা জানতে এসেছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (বেপজা) চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মশিউদ্দীন বিন মেজবাহ বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। শ্রমিকরা মনে করেছে সরকার কোনো পূর্ণ সিদ্ধান্ত দেয়নি। কিন্তু আমরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারখানা বন্ধ রেখেছি। সরকার যেহেতু ঘোষণা দিয়েছে, তাই আমরা আলাদা করে আর কোনো ঘোষণা দিইনি। তাই আশেপাশে বসবাসরত শ্রমিকরা জানতে এসেছেন, কারখানা খোলা কিনা। আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি। পরে তারা স্থান ত্যাগ করে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। কোনো এলাকায় কতজন বিদেশি অবস্থান করছেন, তারা বৈধভাবে আছেন কি না এবং...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও বাকি ১৬ শতাংশ উদ্ধারে এবং সাজানো অপহরণের ঘটনা রোধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাপিড অ্যাকশন...

সর্বশেষ

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও...

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ছয় কার্গো তরলীকৃত...

রাউজানে আব্দুল করিম হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে আলোচিত মোহাম্মদ আব্দুল করিম হত্যা মামলায় চার...

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার...