শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার র‌্যাবের জালে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চুরি, ডাকাতি, হত্যা চেষ্টা এবং সরকারী সম্পতির ক্ষতিসাধনসহ ৮ মামলার পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গিয়াস উদ্দিন (৩৫)কে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এরআগে গতকাল মঙ্গলবার নগরীর পাহাড়তলী থানাধীন মধ্যম সড়াইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফেনী জেলার দাগনভূঞা থানার জয়লস্কর এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ কালা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গিয়াস উদ্দিন চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন মধ্যম সড়াইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার। আইন শৃংখলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল গিয়াস।

তার বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর, সোনাগাজী এবং দাগনভূঞা থানায় চুরি, ডাকাতি, বিস্ফোরক, হত্যা চেষ্টা এবং সরকারী সম্পত্তির ক্ষতিসাধনসহ সর্বমোট ৮ টি মামলা রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ফেনী জেলার দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...