শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে ‘ফোটোনিক ক্রিস্টাল ফাইবার’-এর ভূমিকা শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘ফাইবার শিল্পে ফোটোনিক ক্রিস্টাল ফাইবারের ভূমিকা’ (Webinar on Role of Photonic Crystal Fibers in the Fiber Industry) শীর্ষক এক ভার্চুয়াল সেমিনার সম্পন্ন হয়েছে। ৩রা এপ্রিল (রবিবার) ২০২২ খ্রি. সকাল ১০.৩০ টায় অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। ওয়েবিনারের স্পিকার ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’র ইইই বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইটিই বিভাগের প্রভাষক জনাব তাইয়্যেবা তাহের।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে বিশ্বের দ্রত পরিবর্তনের পেছনে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ পালন করছে। বিশেষ করে অপটিক্যাল ফাইবার প্রচলিত যোগাযোগের ক্ষেত্রে দারুণ পরিবর্তন ঘটিয়েছে। তবে ফোটোনিক ক্রিস্টাল ফাইবার ( PCF) এখন স্পেকট্রোস্কোপি, মেট্রোলজি, বায়োমেডিসিন, ইমেজিং, টেলিকমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়াল মেশিনিং, মাল্টি-ফাংশনাল সেন্সিং অ্যাপ্লিকেশন এবং সামরিক প্রযুক্তিতেও ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি দেশে টেলিটক ৫জি নেটওয়ার্ক চালু করেছে। যাতে অপটিক্যাল ফাইবারের পরিবর্তে পিএফসি ব্যবহার করা হয়ে থাকে। তাই আমাদের এখনই উপযুক্ত সময় ভবিষ্যত ফাইবার শিল্পের জন্য চঈঋ-এর প্রত্যাশিত ভূমিকার উপর ফোকাস করতে হবে।”

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...