রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

এরশাদ মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ দোকানীকে কাদের ফাউন্ডেশনের  মানবিক সহায়তা প্রদান

 বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কাদের মিয়ার নামে প্রতিষ্ঠিত আত্মমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন দীর্ঘ অনেক বছর ধরে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রুয়ারী সন্দ্বীপ বাউরিয়া ইউনিয়নের এরশাদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ টি দোকান মালিককে নগদ ৩ লক্ষ টাকা মানবিক সহায়তা প্রদান করেছে।উক্ত অর্থায়নের সাথে সার্বিক বিষয়ে জড়িত,যেমন উদ্যোগ গ্রহণ, অনুসন্ধান ও সুপারিশের দায়িত্ব ছিলেন আন্তর্জাতিক সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, মাইন্স,জার্মানি নজরুল ইসলাম বিপ্লব।

২২ মার্চ বাদ জোহর আনুষ্ঠানিক ভাবে উক্ত অনুদান হস্তান্তর অনুষ্ঠানে মোঃ রাজু নামে ইলেকট্রিক দোকানের সত্বাধীকারীকে ৪১ হাজার ৬৬৬ টাকা,মাওলা নামের ইলেকট্রিক দোকানীকে ৪৫ হাজার ৮৩৩ টাকা,বাই সাইকেল সপ এর শাহাদাৎ হোসেনকে ৮ হাজার ৩৬৫ টাকা,ফার্নিচার দোকানী ফরহাদ কে ৬২ হাজার ৫০০ টাকা,ইভেন্ট ম্যানেজমেন্ট দোকানী মোঃ রিপনকে ১ লক্ষ ২৫ হাজার, মোবাইল ইজি লোডের দোকানী অশ্রুকে ১৬ হাজার ৬৬৬ টাকা সহ সর্বমোট ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। অনুদান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জামাল উদ্দিন,এরশাদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মামুন হায়দার, সেক্রেটারি মোহাম্মদ আবছার খান সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের,কাটগড় মাদ্রাসার প্রফেসর গাজী নুরুল আলম,সাবেক ইউপি মেম্বার মোঃ জসিম উদ্দিন মজনু,বিশিষ্ট ব্যবসায়ী ও মসজিদ কমিটির সভাপতি আবু তাহের সওদাগর,সহ ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এরশাদ মার্কেটের ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আফসার খান।

উল্লেখ্য যে একেএম ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা,বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক। অনুষ্ঠানে আগত বক্তারা জানান আবদুল কাদের মিয়া প্রায় ২০ বছর যাবৎ সন্দ্বীপের আনাচে কানাছে বিভিন্ন মসজিদ,মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান সহ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে নীরবে দান করে যাচ্ছেন। এছাড়াও অনেক অসুস্থ,অসহায় দরিদ্র পরিবারের জন্য প্রতিমাসে টাকা পাঠান। চিকিৎসা সেবা, কন্যাদায়গ্রস্থ মেয়ের পিতাকে সহযোগিতা সহ বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা এবং প্রতিটি জাতীয় দিবস উদযাপন ও সেগুলোতে পৃষ্ঠপোষকতা করে থাকেন। ঈদ ও কোরবানে দিয়ে থাকেন ইফতারী সামগ্রী,ঈদ উপহার ও কোরবানে বিশেষ সহায়তা। আজ এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা না চাইতেই কাদের মিয়া নিজে সহযোগিতার হাত বাড়িয়েছেন। যা দিয়ে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াবে আমাদের বিশ্বাস। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন আমরা নিজের ব্যবসার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসার মতো অবস্থায় উপনীত হয়েছি। এমতাবস্থায় কাদের ফাউন্ডেশন আমাদের নতুন করে ব্যবসা শুরু করে পরিবারের ভরন পোষন নিশ্চিত করতে অভিবাবকের ভূমিকায় অবতীর্ন হয়েছে। আমরা ওনার কাছে চীর ঋনী থাকবো।স্রষ্টা ওনাকে সুস্থ জীবন ও দীর্ঘায়ু দান করুন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...