শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

১৭টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বরিশাল বাজারস্থ কাঁচা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৭টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২২ মার্চ (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে বরিশাল বাজারস্থ কাঁচা বাজারের পশ্চিম পার্শ্বে আজাদ বিল্ডিংয়ের ৩য় তলার ৮নং রুমের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন- মোঃ রিদওয়ান (২২), মোঃ করিম উল্লাহ (২৮) ও নুর আলম (২৩)।

মো. রিদওয়ান কক্সবাজার জেলার চকরিয়ার থানার খুটাখালী ৪নং ওয়ার্ডের মৃত মো. ইসলামের পুত্র, মোঃ করিম উল্লাহ একই ওয়ার্ডের শফি উল্লাহর পুত্র আর নুর আলমও একই ওয়ার্ডের মৃত মোঃ ইসলামের পুত্র।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই শরীফ উদ্দিন, এসআই মৃনাল কান্তি মজুমদার সঙ্গীয় অফিসারসহ চান্দগাঁও থানাধীন বরিশাল বাজারস্থ কাঁচা বাজারের পশ্চিম পার্শ্বে আজাদ বিল্ডিংয়ের ৩য় তলার ৮নং রুমের ভিতর হতে চোরাই বিভিন্ন মডেলের ১৭ টি মোবাইলসহ তিনজনকে গ্রেফতার করেন।

চান্দগাঁও থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের সব খবর

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববাজারে...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন...

সর্বশেষ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও...

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অভিযান...

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...