শনিবার, ৪ জুলাই ২০২৬

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনে দুদকের হানা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চট্টগ্রামে অভিযান চালিয়েছে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১।

অভিযানে ভুয়া বিল ভাউচার ব্যবহার করে এবং কোন কোন সময় কোন ধরনের বিল ভাউচার ছাড়াই বিভিন্ন সময় বিভিন্ন খাত ব্যবহার করে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোজাহার আলীর বিরুদ্ধে ২০২১-২০২২ অর্থবছরে কর্মকর্তা-কর্মচারীদের ডব্লিউপিপিএফ/বিপিপিই এবং এফডিআরের ইন্টারেস্টসহ দুই কোটি ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযোগের বিষয়বস্তু নিয়ে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যথাক্রমে মহাব্যবস্থাপক (হিসাব), উপ মহাব্যবস্থাপক (বাজেট) এবং উপব্যবস্থাপককে (বাজেট, ফান্ড, ওয়েলফেয়ার) জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক বলেন, অভিযানে ভুয়া বিল ভাউচার ব্যবহার করে এবং কোন কোন সময় কোন ধরনের বিল ভাউচার ছাড়াই বিভিন্ন সময় বিভিন্ন খাত ব্যবহার করে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন শীঘ্রই কমিশন বরাবর দাখিল করা হবে এবং কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গোল করার পর আনন্দ প্রকাশ...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়ার ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার...

সর্বশেষ

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ...

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০...

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত...