শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্রসহ সাত মামলার আসামি গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডে ৭ মামলার আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ হান্নান (৩৪)। হান্নান ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন বলেন, সীতাকুণ্ড মডেল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান যে, সীতাকুণ্ড মডেল থানাধীন ৮নং সোনাইছড়ি ইউপির ১নং ওয়ার্ডস্থ উত্তর ঘোড়ামারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পূর্ব দিকে রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তার উপর একজন অস্ত্রধারী সন্ত্রাসী এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের লক্ষ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার অফিসার এবং থানা এলাকায় ডিউটিরত রোমিও-০৩ এর অফিসার ও ফোর্সসহ সীতাকুণ্ড মডেল থানাধীন ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ উত্তর ঘোড়ামারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হইতে ৫০ গজ পূর্ব দিকে রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তার উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টাকালে এসআই নাদিম মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ হান্নান (৩৪) নামক এক ব্যক্তিকে আটক করা হয়।

তার দেহ তল্লাশী করতে চাইলে উক্ত আসামী তার নিকট অবৈধ অস্ত্র ও কার্তুজ আছে বলে স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ১টি কার্তুজ জব্দ করা হয়। তিনি বলেন আটকের পর আসামী স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র বেচাকেনা ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করে আসছে।

এই বিভাগের সব খবর

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববাজারে...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন...

সর্বশেষ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও...

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অভিযান...

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...