বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সি এম পিতে যুক্ত হলো ‘বডি ওর্ন ক্যামেরা’

- Advertisement -
Single page 1st Paragraph

বশির আলমামুন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘বডি ওর্ন ক্যামেরা’। এর আগে ঢাকায় ট্রাফিক পুলিশে কার্যক্রম শুরু করলেও থানা পর্যায়ে দেশে সিএমপিতে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু হয়। এখন থেকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার শরীরে এ ক্যামেরা চালু থাকবে। শনিবার (২৪ জুলাই) নগরের ডবলমুরিং থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপির পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারীশ।
পুলিশ জানায়, পাইলট প্রকল্পের আওতায় শুরুতে সিএমপির চার বিভাগের চার থানায় এ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শুরু হওয়া এসব থানা হচ্ছে, ডবলমুরিং, কোতোয়ালী, পাঁচলাইশ ও পতেঙ্গা। প্রত্যেক থানাকেই সাতটি করে ক্যামেরা প্রদান করা হয়েছে।
পর্যায়ক্রমে ১৬ থানায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এই ক্যামেরা অডিও, ভিডিও ও ছবি ক্যাপচার করা যায়। এছাড়াও জিপিএস প্রযুক্তির মাধ্যমে যে কোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন বলেন, ‘এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভির মতো কাজ করবে। আমাদের চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। এই উদ্যোগ আমাদের ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নেবে।’

এই বিভাগের সব খবর

শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের...

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা গত ১৮ এপ্রিল নগরীর একটি রেস্টুরন্টে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. জহিরুল...

অসংক্রামক রোগ প্রতিরোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,

রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল (আইজিএস) প্রাঙ্গণে আয়োজিত এই...

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাটের...

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের...

অসংক্রামক রোগ প্রতিরোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,

রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের...

বাংলাদেশের ফল চাষ: প্রথাগত কৃষি থেকে আধুনিক ও টেকসই শিল্পে রূপান্তরের রোডম্যাপ

বাংলাদেশের উর্বর মাটি এবং বৈচিত্র্যময় জলবায়ু ফল চাষের জন্য...

খাগড়াছড়িতে লোকালয়ে লজ্জাবতি বানর

জেলা সদরের আপার পেরাছড়া গ্রামের আপার পেরাছড়া সরকারি প্রাথমিক...

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা মামলায় গাম্বিয়ার সমর্থনের প্রশংসা করলেন শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার...