রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে সেনা কর্মকর্তার বাড়িতে দুধর্ষ চুরি; ১১ ভরি স্বর্ণসহ নগদ ৫ লাখ টাকা লুট

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুরখীল উত্তর ঢাকাখালী গ্রামের এক সেনাকর্মকর্তার ঘরে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তালাবদ্ধ ঘরের ভেন্টিলেটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ১১ ভরি স্বর্ণাংকার,নগদ পাঁচ লাখ টাকাসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়। ১৮ মার্চ (সোমবার) বিকালে সেনা বাহিনীর কর্পোরেল রুবেল বড়ুয়ার মা মায়া বড়ুয়া বাদী হয়ে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তিনি জানান, গত ১০ মার্চ ঘর তালাবদ্ধ করে শহরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। গত রবিবার পর্যন্ত ছিলেন শহরের মেয়ের বাসায়। গত ১৭ মার্চ (রোববার) সন্ধ্যার আগে বাড়ি ফিরে ঘরের তালা খুলে দেখেন সব কক্ষের আলমিরা, শোকেস, ওয়ারড্রপ ভেঙ্গে তছনছ অবস্থায় আছে। এই অবস্থা দেখে তিনি ফোনে তার তিন পুত্র সেনাকর্মকর্তা রুবেল বড়য়া, ফ্রান্স প্রবাসী রয়েল বড়য়া ও অপর প্রবাসী পুত্র সুবেল বড়ুয়াকে ঘটনা জানায়। ঘটনা জেনে তারা ৯৯৯ ফোন করলে সন্ধ্যার পর ঘটনা তদন্তে আসেন নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই টুটুন মজুমদার। মায়া বড়ুয়ার দাবি তাদের পরিবারের ১১ ভরি স্বর্ণ ও ফ্রান্স প্রবাসী পুত্রের পাঠানো পাঁচ লাখ টাকাসহ মূল্যবান সব জিনিষ চোর নিয়ে গেছে। গত রোববার রাতে সরেজমিনে পরিদর্শনে দেখা ঘরের পাঁচটি কক্ষের সব আসবাবপত্র ভেঙ্গে তছনছ অবস্থায় পড়ে রয়েছে।

একটি কক্ষের উপরের ভেন্টিলেটার ভেঙ্গে চোর প্রবেশ করার চিহ্ন রয়েছে। এই ঘটনার সংবাদ পেয়ে শহর থেকে বাড়িতে আসা ঘরের মেঝ ছেলে সুবেল বড়য়া বলেন, তিনি মধ্যপ্রাচ্যে ছিলেন। তার স্ত্রী পিংকি বড়ুয়ার চার ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিষিপত্র এই ঘরে রাখা ছিল। চোর সেগুলোও নিয়ে গেছে। তাদের পরিবারের মোট ১১ ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা নিয়ে গেছে। ঘটনাস্থলে দেখা গেছে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই টুটুন মজুদার ঘটনার বিষয়ে তদন্ত করছেন। তিনি বলেন, ৯৯৯ এর সংবাদের সূত্রে তদন্তে এসেছি।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...