শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সুইডিশ রাজকুমারী ঢাকায় এসেছেন

- Advertisement -
Single page 1st Paragraph

সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-র শুভেচ্ছা দূত ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফরে আজ এখানে এসে পৌঁচেছেন।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজকুমারীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার সুইডিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী সেক্রেটারি জেনারেল উলরিকা মোদের রাজকুমারী সঙ্গে রয়েছেন।
এতে বলা হয়েছে, এই সফরের উদ্দেশ্য বাংলাদেশের উন্নয়ন যাত্রা সম্পর্কে জানা এবং জলবায়ু, লিঙ্গ সমতা, সবুজ ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা লাভ করা।
রাজকুমারী এবং প্রতিনিধি দল সরকারের প্রতিনিধি, উদ্যোক্তা, সংস্থা, উন্নয়ন সহযোগী এবং যুবদের সাথে আলোচনা করবেন।
তারা সবুজ এবং ডিজিটাল রূপান্তর প্রচারে ব্যবসায়িক ক্ষেত্রের ভূমিকার উপর আলোকপাত করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন।
প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলও পরিদর্শন করবে।
রাজকুমারী (ক্রাউন প্রিন্সেস) ২০০৫ সালে দেশে তার প্রথম সফরের প্রায় দুই দশক পর আবার বাংলাদেশ সফরে এসেছেন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...