শনিবার, ৪ জুলাই ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে ধরা ৪ জন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে ডাকাতি প্রস্তুতিকালে মোঃ আরিফ হোসেন (৩০), মোঃ সাগর (২৪), মোঃ সুমন (৩০) ও মোঃ কামরুল (২৪) নামে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (১৮ মার্চ) র‌্যাব সূত্রে নিশ্চিত করা হয়, নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, কতিপয় দুষ্কৃতিকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী জুট মিল এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ১৭ মার্চ অভিযান পরিচালনা করে আসামি আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের নিজ হাতে বের করে দেয়া ১টি লোহার ছুরি, ২টি ফোল্ডিং ছুরি এবং ১টি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামীসহ শহরের বিভিন্ন এলাকায় রাত্রীকালীন সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে আসছিল।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আসামির ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী জুট মিল এলাকায় একত্রিত হয়েছিল।

উল্লেখ্য, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনি জুট মিল এলাকায় স্থানীয়ভাবে রাস্তায়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে জানা যায়।

এছাড়াও তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে অকপটে স্বীকার করে।

র‌্যাব-৭ জানায়, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ০৯টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গোল করার পর আনন্দ প্রকাশ...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়ার ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার...

সর্বশেষ

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ...

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০...

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত...