রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে রক্তযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

বাদল রায় স্বাধীন

হাজী এস.এ ফাউন্ডেশনের সহযোগিতায় সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের উদ্যোগে রক্তযোদ্ধাদের সন্মানে চট্টগ্রামের সন্দ্বীপে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ ২০২৪ শুক্রবার সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের পশ্চিম পাশে এস.এ সুপার মার্কেটে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হারামিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মোঃ রহিম উল্যা,কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন, বিশিষ্ট সাংবাদিক সালেহ নোমান, ইলিয়াস কামাল বাবু,সাইফুল ইসলাম ইনসাফ,মহিউদ্দীন শাহজাহান,সুফিয়ান মানিক, বাদল রায় স্বাধীন,ইলিয়াস সুমন,রিয়াদুল মামুন সোহাগ,পৌর কাউন্সিলর আবু তাহের, মোক্তাদের মাওলা ফয়সাল।অনুষ্ঠানের মুল পৃষ্ঠপোষক ব্লাড ডোনার ফোরামের উপদেষ্টা, হাজী এস এ ফাউন্ডেশনের পরিচালক ও সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ওমর ফয়সাল। এছাড়াও ফোরামের সকল নেতৃবৃন্দ, রক্তযোদ্ধা সহ প্রায় তিন শতাধিক লোক এই ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। ইফতার পুর্ববর্তী হামদ, নাত, গজল পরিবেশন, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া পরিচালনা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন মুমুর্ষ, প্রসূতি ও বিভিন্ন জটিল ও কঠিন রোগীদের রক্তের প্রয়োজন হলে এই সংগঠনের রক্ত যোদ্ধারা মুহুর্তে রক্তের গ্রুপ অনুযায়ী রক্ত প্রদানের জন্য জাত, পরিচয় ভুলে রক্ত দিতে ছুটে যায়।

এছাড়াও তারা সন্দ্বীপের সম-সাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন, সংগ্রাম ও বিভিন্ন মানবিক সহায়তা করে থাকে। বিশেষ করে ফোরামের উপদেষ্টা সাংবাদিক ওমর ফয়সাল অনেক গরীব ও দুঃস্থ মানুষকে গৃহনির্মান, জায়গা প্রদান সহ প্রচুর মানবিক সহায়তা প্রদান করে। যা বর্তমান সমাজে খুবই বিরল। আমরা ব্লাড ডোনার ফোরামের সকল নেতৃবৃন্দ সহ সকল রক্তযোদ্ধাদের জন্য মহান স্রষ্টার দরবারে দোয়া প্রার্থনা করছি।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...