চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিবৃতি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১০১ জন বিশিষ্ট নাগরিক। সিআরবি রক্ষার আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশিষ্টজনেরা চট্টগ্রামের ফুসফুস ও বুকভরে নিঃশ্বাস নেবার স্থানটিকে ঐতিহ্য হিসাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘পাহাড়ের মাঝে প্রাকৃতিক শোভামণ্ডিত এলাকায় হাসপাতাল নির্মাণ করতে গেলে শতবর্ষী অনেক গাছ কাটা পড়ার পাশাপাশি এখানকার সবুজ নিসর্গ ধ্বংস হয়ে যাবে। হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থানে আছে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুর রবের কবর, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এই মাটি শহীদের স্মৃতিধন্য। এই সিআরবিতে অনেকে শহিদ হয়েছেন মুক্তিযুদ্ধে। রেলের অনেক শ্রমিক-কর্মচারী মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন। বৃটিশবিরোধী আন্দোলনে এই সিআরবি তথা পাহাড়তলী ছিল বিপ্লবের সূতিকাগার। সেইসব স্মৃতি সংরক্ষণে রেল কোনো উদ্যোগ নেয়নি। অথচ শহিদের কবর, শহিদের নামে কলোনি, শহিদের নামে যে সড়ক সেই জমি তারা বেসরকারি হাসপাতালকে বরাদ্দ দিয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুশাসনকে কলঙ্কিত করতে কিছু আমলা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে বিশিষ্টজনদের বিবৃতিতে বলা হয়, সিআরবিতে হাসপাতাল হলে এর নেতিবাচক প্রভাব শুধু প্রকল্পের নির্দিষ্ট স্থানেই সীমাবদ্ধ থাকবে না। এটি শুধু শতবর্ষী বৃক্ষ না কাটার বিষয়ও নয়। সময়ের প্রয়োজনে প্রকল্প এলাকা ঘিরে নতুন নতুন দালান, অবকাঠামো, দোকানপাট, পার্কিং, ফার্মেসি, হোটেল-রেস্টুরেন্ট, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসা সংশ্লিষ্টদের জন্য আবাসিক ভবন হবে। এর ফলে পুরো সিআরবি এলাকার প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক বলয় হুমকির মুখে পড়বে।’
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সংবিধানের ১৮ (ক) ধারা অনুসারে রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে বলা আছে। সিআরবি এলাকায় প্রস্তাবিত প্রকল্পটি সাংবিধানিক প্রতিশ্রæতির সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে, সিআরবিতে যেকোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা মাস্টারপ্ল্যানের লঙ্ঘন। ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম নগরে মাস্টারপ্ল্যান কার্যকর করে সরকার। সেখানে সিআরবির মতো হেরিটেজকে রক্ষা করার কথা বলা হয়েছে।
এ অবস্থায় সিআরবিতে শুধু হাসপাতালই নয়, যেকোনো ধরনের স্থাপনা করা প্রকৃতি ও পরিবেশ বিনাশী আত্মবিধ্বংসী কর্মকাÐ বলে বিশিষ্টজনেরা মন্তব্য করেন।
বিবৃতিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন : সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, শহীদ জায়া বেগম মুশতারী শফি, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এডভোকেট রানা দাশগুপ্ত, কবি ও সাংবাদিক আবুল মোমেন (একুশে পদক প্রাপ্ত), ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান (মুক্তিযুদ্ধ গবেষক), প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম (পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সভাপতি), চট্টগ্রাম চেম্বার এন্ড কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, প্রফেসর ড. জাহাঙ্গীর আলম (সাবেক উপাচার্য, চুয়েট), চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক পূর্বদেশ সম্পাদক, মুজিবুর রহমান সিআইপি, একুশে পদকপ্রাপ্ত বংশী বাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, নাগরিক উদ্যোগ এর প্রধান উপদেষ্টা, খোরশেদ আলম সুজন, সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান, আহমেদ ইকবাল হায়দার (একুশে পদক প্রাপ্ত), সাংবাদিক আবু সুফিয়ান (সাবেক সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাব), কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিত চৌধুরী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, শিশু সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ (বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত), চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মনজুরুল আলম, প্রাবন্ধিক অজয় দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা ও গবেষক সিরু বাঙালি, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, প্রকৌশলী প্রবীর কুমার সেন (সভাপতি, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন), মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, মুক্তিযোদ্ধা মো. ইউনূস (মহাসচিব, বিজয় মেলা পরিষদ), চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন (শহীদ পরিবারের সন্তান), নাট্যকার ও কবি শিশির দত্ত, নাট্যকার কবি ও গবেষক অভিক ওসমান, নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, কবি অধ্যাপক ফাউজুল কবির, কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল (চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি), কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী (চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি), মুক্তিযোদ্ধা কবি সাথী দাশ, প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী (সাবেক সাধারণ সম্পাদক, চবি শিক্ষক সমিতি), চিত্রশিল্পী-গবেষক অধ্যাপক আবুল মনসুর, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী (চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন), প্রফেসর ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসী, প্রফেসর ড. জিনোবোধী ভিক্ষু, চবির সহযোগী অধ্যাপক মাধব দীপ (সাবেক যুগ্ম সম্পাদক, চবি শিক্ষক সমিতি), শ্রমিক নেতা মৃণাল কান্তি চৌধুরী, এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম আইনজীবী সমিতি), অধ্যক্ষ মো. জাহাঙ্গীর (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি), আবৃত্তি শিল্পী ও শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী ( সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সভাপতি), নাট্যকার, নির্দেশক রবিউল আলম (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত), স্থপতি আশিক ইমরান (সভাপতি, স্থপতি ইন্সটিটিউট), অধ্যক্ষ হাসিনা জাকারিয়া বেলা, অধ্যাপিকা ফেরদৌস আরা আলীম, মুক্তিযোদ্ধা ও পরিবেশ বিজ্ঞানী ড. ইদ্রীস আলী, শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, শিল্পী মিহির লালা (স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক), নাট্য ব্যক্তিত্ব প্রফেসর ম. সাইফুল আলম চৌধুরী, শিল্পী কল্পনা লালা (স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক), চিত্রশিল্পী দীপক দত্ত (সদস্য সচিব, চারুশিল্পী সম্মিলন পরিষদ), নাট্য ব্যক্তিত্ব প্রফেসর ড. কুন্তল বড়ুয়া, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী (সাবেক সভাপতি, চট্টগ্রাম আইনজীবী সমিতি), নাট্য ব্যক্তিত্ব সাইফুল আলম বাবু (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদ), আবদুল হালিম দোভাষ (উপদেষ্টা, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ), বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও প্রমার সভাপতি আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, মুক্তিযোদ্ধা প্রফেসর ডা.সরফরাজ খান বাবুল, প্রকৌশলী দেলোয়ার মজুমদার (নগর পরিকল্পনাবিদ), নাট্যকার রোসাঙ্গির বাচ্চু, ডা. মিনহাজুর রহমান (বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চট্টগ্রাম), অধ্যক্ষ দবির উদ্দিন আহমদ (সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি), অধ্যাপক আবু তাহের চৌধুরী (সাধারণ সম্পাদক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চট্টগ্রাম), শিল্পী আলাউদ্দিন তাহের (সভাপতি, চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত শিল্পী সংস্থা), অধ্যাপক ভবরঞ্জন বণিক ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, চট্টগ্রাম জেলা), নাট্যকার নির্দেশক মুনীর হেলাল, কবি ইউসুফ মুহম্মদ, সংস্কৃতি সংগঠক ডা. চন্দন দাশ, চলচ্চিত্র নির্মাতা আনোয়ার হোসেন পিন্টু, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট চট্টগ্রাম বিভাগের আহবায়ক আ.ফ.ম.মোদাচ্ছের আলী, শরীফ চৌহান (সমন্বয়ক, গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম), অধ্যক্ষ কাবেরী সেনগুপ্ত (সঙ্গীত ভবন), নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, চলচ্চিত্র নির্মাতা শৈবাল চৌধুরী, সংস্কৃতি সংগঠক অধ্যাপিকা শীলা দাশগুপ্তা, কবি রিজোয়ান মাহমুদ, উন্নয়ন ও মানবাধিকার কর্মী কমল সেনগুপ্ত, কবি আবসার হাবিব, কবি জ্যোতির্ময় নন্দী, এডভোকেট মুজিবুল হক ( সাবেক সভাপতি, চট্টগ্রাম আইনজীবী সমিতি), সাবেক সাংসদ নারী নেত্রী সাবিহা মুছা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব সাংবাদিক মহসীন কাজী, মানসী দাশ তালুকদার (সাবেক কালচারাল অফিসার, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি), নৃত্য শিল্পী ও প্রশিক্ষক প্রমা অবন্তী, শাহআলম নিপু (চবি সিন্ডিকেট সদস্য), গবেষক জামাল উদ্দিন (চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক), মুক্তিযোদ্ধা গবেষক সাংবাদিক ম. শামসুল হক, নাট্যকার ও কবি অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, নাট্যজন অভিজিৎ সেনগুপ্ত (প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন), রনজিত কুমার নাথ (কেন্দ্রীয় সহ সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি), নূরুল হক সিদ্দিকী (সভাপতি, শিক্ষক সমিতি, মহানগর শাখা), প্রদীপ কানুনগো (সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, মহানগর শাখা), মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ (সভাপতি, শিক্ষক সমিতি, চট্টগ্রাম আঞ্চলিক শাখা), মো. ওসমান গণি (সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, দক্ষিণ জেলা), তাপস চক্রবর্তী (সাধারণ সম্পাদক,বাংলাদেশ শিক্ষক সমিতি, দক্ষিণ জেলা)।

