রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ হাজার টাকার বিনিময়ে গরু চুরি করতেন ওরা!

উত্তেজিত জনতার আক্রোশ থেকে বাঁচাতে হেফজতে নিল পুলিশ

- Advertisement -
Single page 1st Paragraph

গোয়ালঘর হতে গরু চুরি করে গডফাদারের তুলে দিলে পেতেন পাঁচ হাজার টাকা। আর গডফাদার সেই চুরিকৃত গরু রাঙ্গুনিয়ার গোডাউন, শিলকসহ নানা স্থানের কসাইয়ের কাছে অর্ধেক মূল্য বিক্রি করতেন।

১০ মার্চ (রবিবার) রাতে গরু চুরির এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন রাউজানের কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে গ্রাম পুলিশ কর্তৃক ধৃত গরু ইব্রাহীম প্রকাশ মাইজ্জে মিয়া (২৮)। জানা যায়, বিগত ১৫ দিনে রাউজান ইউনিয়নের ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে তিনটি গরু চুরির ঘটনায় ৮টি গরু চুরি হয়। গরু চুরি রোধে স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী গ্রাম পুলিশ ও গ্রামবাসীদের সমন্বয়ে পাহারা জোরদার করেন। সেই সাথে স্থানীয় গরু চোরদের চিহ্নিত করেন।

সেই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় গ্রাম পুলিশের সহায়তায় গরু চোর ইব্রাহীম প্রকাশ মাইজ্যে মিয়াকে ইউনিয়ন পরিষদের উত্তর পাশের বিল হতে আটক করেন। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. শাহাজাহানের ছেলে। এই সময় তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে গরু চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য মতে ৫ নম্বর ওয়ার্ডের মো. সেকান্দরের ছেলে ফারুক (৩০) ও ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান মতির ছেলে আলী শাহ (৪২) কে নিজ ঘর হতে আটক করে ইউনিয়ন পরিষদের নিয়ে আসেন। তবে, এই গরু চুরির ঘটনার অন্যতম গডফাদার ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া প্রকাশ চাঁন্দুর ছেলে রুবেল পলাতক রয়েছেন। তাদের আটকের পর থানায় খবর দিলে ইউনিয়ন পরিষদের এসআই সোলেমান পাটোয়ারী ও এএসআই বিকাশ বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত হয়। গরু চোরদের পুলিশের কাছে হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান।

এদিকে ইউনিয়ন পরিষদের গরু চোর আটকের সংবাদ ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভুক্তভোগীসহ হাজারখানেক উত্তেজিত জনতা ইউনিয়ন পরিষদ ঘিরে রাখেন। তারা আক্রোশে গরু চোরদের গণপিটুনি দিতে উদ্যত হয়ে উঠেন। এইসময় স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী ও এসআই সোলাইমান পাটোয়ারী উত্তেজিত জনতাদের শান্ত হয়ে স্থান ত্যাগ করার আহ্বান জানান। পরে থানার ওসি জাহিদ হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে তাড়া করে ধৃত তিন গরু চোরকে থানায় রবিবার রাত সাড়ে ১০ টার দিকে থানায় নিয়ে যায়। পুলিশের এসআই সোলেমান পাটোয়ারী বলেন, আটককৃত তিনজন হলেন গরু চোর, গাড়ি চোর চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

এই বিভাগের সব খবর

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার...

সর্বশেষ

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...