রবিবার, ৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বৃদ্ধাকে হত্যার দায়ে ২ যুবকের মৃত্যুদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph
চট্টগ্রামের কোতোয়ালীতে ৫ বছর আগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার মামলার দুই যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১০ মার্চ) ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন।
দণ্ডিত দুজন হলেন ২৮ বছর বয়সী মো. রুবেল ও ৩০ বছর বয়সী মো. আব্বাস।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দীর্ঘতম বড়ুয়া জানান, খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় রুবেল ও আব্বাসকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

তিনি আরও জানান, রায়ের সময় আব্বাস আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। আসামি রুবেল জামিন নিয়ে পলাতক আছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফরহাদ হোসেন জাকির নামে আরেক যুবককে বেকসুর খালাস দেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ মে ভোরে প্রতিদিনের মতো বৃদ্ধা মঞ্জু সেন (৭০) সদরঘাট থানার নেভাল-২ ঘাট এলাকায় হাঁটতে যান। প্রতিদিন সকাল ৮টার মধ্যে বাসায় ফিরলেও সেদিন তিনি বাসায় না ফেরায় তার পরিবারের লোকজন তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি। এরপর ওইদিন তার ছেলে রতন কান্তি সেন কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পরদিন ২৬ মে দুপুরে সদরঘাট থানার নেভাল-২ এলাকায় প্যাসিফিক গ্রুপের একটি পরিত্যাক্ত ভবনের পাশের ঝোপঝাঁড়ে মঞ্জুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ রুবেল ও আব্বাসকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা মঞ্জু সেনের সোনার কানের দুল, হাতের আংটি ও মোবাইল ছিনিয়ে নিতে তাকে প্যাসিফিক গ্রুপের পরিত্যাক্ত ভবনে নিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে স্বীকারোক্তি দেয়। রুবেল ওই ভবনের দারোয়ান ছিলেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে ২০১৮ সালের ১০ অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ৭ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় ১০ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...