রবিবার, ২ আগস্ট ২০২৬

নাইখাইন যুব সংঘ আয়োজিত ঈদ পূর্ণমিলন ও প্রীতি ফুটবল ম্যাচ

- Advertisement -
Single page 1st Paragraph

নাইখাইন যুব সংঘ কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলন ও প্রীতি ফুটবল ম্যাচ গৈড়লা কে পি উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে। পটিয়া স্পোর্টস ক্লাব এর সহ- সভাপতি মোঃ ফোরকানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও লাইন্স ক্লাব অব চিটাগং এর সাধারণ সম্পাদক বাবুল কান্তি লালা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম খান, গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক শিক্ষানুরাগি সদস্য ও বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ লোকমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু সায়েদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস দে, পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য দিদারুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক ইয়ার মোহাম্মদ বাবর, পটিয়া স্পোর্টস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাবুল লালা বলেন, খেলাধুলা মানুষকে সুস্থ রাখে, মাদক থেকে দূরে রাখতে সহায়তা করে। তিনি নাইখাইন যুব সংঘের সকল কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন এবং এই ধরনের ফুটবল ম্যাচ ভবিষ্যতে আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আহবান জানান।
প্রধান বক্তা শহীদুল ইসলাম বলেন, গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয়ের মাঠ নিয়ে একশ্রেণির স্বার্থলোভী মহল ষড়যন্ত্রে লিপ্ত থাকায় মাঠ সংস্কার করতে পারছেনা,যার কারণে তিন চার এলাকার ছাত্র যুবকদের খেলায় ব্যাঘাত ঘটছে। তিনি এই মাঠ নিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে মাঠকে খেলার উপযোগী করার জন্য সকল এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...