বুধবার, ২৪ জুন ২০২৬

রাউজানে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেলো ২শতাধিক রোগী

- Advertisement -
Single page 1st Paragraph

৭ মার্চ বাঙালি ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ঐতিহাসিক এ দিনটি উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

বৃহস্পতিবার সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার পাহাড়তলী হেলথ কিউর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে পরিচালিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব দাশের নেতৃত্ব পরিচালিত ক্যাম্পে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা, হৃদরোগ, বাত-ব্যাথা, মেডিসিনসহ নানা রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইয়াসিন তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দত্ত, ম্যানেজার ফজল করিম প্রমূখ।

উল্লেখ্য, বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিটি জাতীয় দিবস উদযাপন করে থাকেন। এবারের চিকিৎসা ক্যাম্পের মূল লক্ষ্য আসন্ন পবিত্র রমজানে ডায়াবেটিস রোগীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ইমাম, মোয়াজ্জেন, কোরআনের হাফেজ, ধর্ম গুরু, শিক্ষক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের জন্য হেলথ মেম্বারশিপ কার্ডের ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে রোগ নির্ণয় পরীক্ষা নিরীক্ষা সমূহে ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়। এবং শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা ফির বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহণের সুব্যবস্থা রয়েছে।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...