রবিবার, ৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম, ঘুষ গ্রহণ, দুর্ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুদক সজেকা চট্টগ্রাম-১ হতে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুদক টিম প্রথমে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে কোন অনিয়ম আছে কিনা তা পর্যবেক্ষণ করেন। তাঁরা পাসপোর্ট করতে আসা সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। এ সময়ে কাউন্টার, ছবি এবং ফিংগারপ্রিন্ট সংগ্রহের কক্ষ পরিদর্শন করেন।

অভিযানে আনসার সদস্য আমানুল্লাহ, পুলিশের কনস্টেবল রিয়াদ ও ইমন বড়ুয়ার বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততা পান। একই সময়ে গেটের সামনে থেকে একজন দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযোগকারী ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি সেখানে আসেন। তাকে সাথে নিয়ে পরিচালকের সাথে সাক্ষাৎ করে অভিযোগ সংশ্লিষ্ট দুইজন স্টাফকে ডাকা হয়। তাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালককে অবহিত করা হয়।

এছাড়া পুলিশ এবং আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করার জন্য পরিচালক পাসপোর্টকে অবহিত করেন।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...