রবিবার, ৪ অক্টোবর ২০২৬

রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে চট্টগ্রামে মনিটরিং জোরদার করা হবে: জেলা প্রশাসন

- Advertisement -
Single page 1st Paragraph

রমজানে বন্দর নগরী চট্টগ্রামে সকল পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ৪০টি বাজার, মার্কেট ও শপিং মলগুলোতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, সিন্ডিকেট ও কালোবাজারি রোধে বাজার মনিটরিং জোরদার করা হবে।
আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ ও কাপড়ের মূল্যসহ সকল পণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে আজ বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেক এ কথা বলেন।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্য মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং প্রতি বছর পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ কাপড় ও অন্যান্য পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করে রাখে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ বিষয়ে যথেষ্ট তৎপর। এজন্য সকল এজেন্সি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, রমজান মাসে প্রত্যেক পাইকারি ও খুচরা দোকানে পণ্যের ক্রয়-বিক্রয়ের তালিকা টাঙিয়ে রাখতে হবে। কোন পণ্যের মূল্য যাতে বৃদ্ধি না পায় সে ব্যাপারে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভোক্তারা যাতে সহনীয় মূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সে বিষয়েও নজরদারি বৃদ্ধি করা হচ্ছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাজহারুল ইসলাম চৌধুরী, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহফুজুল হক শাহ, খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল বশর চৌধুরী, চিটাগাং উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মো. নওশাদ খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন, রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি মো. ছালামত আলী, দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সুলেমান, বিপনী বিতানের সভাপতি মো. সগির, পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ, বকশির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোহাম্মদ, ক্যাব সদস্য মো. মোস্তফা কামাল, এম এ আউয়াল শাহীন, জান্নাতুল ফেরদৌস, সাহেনা চৌধুরী, ফল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দির মাহমুদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...