রবিবার, ৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে যত্রতত্র রেস্টুরেন্ট বন্ধে শিগগিরই অভিযান চালাবে সিডিএ

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীতে যত্রতত্র রেস্টুরেন্ট বন্ধে শিগগিরই অভিযানে নামবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন ও রেস্টুরেন্টের বিষয়টি আলোচনায় আসে। আবাসিক ভবনে রেস্টুরেন্ট এবং যেসব বাণিজ্যিক ভবনে রেস্টুরেন্ট রয়েছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা তা তদন্ত করবে সিডিএ।

ইতোমধ্যে সিডিএ’র দুটি অথরাইজড জোনের নেতৃত্বে এ বিষয়ে জরিপ কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। আগামী এক সপ্তাহের মধ্যে সার্ভের কাজ সম্পন্ন করা হবে বলে জানান সিডিএ’র প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) কাজী হাসান বিন শাম্স।

সিডিএ জানায়, আবাসিক ভবনে রেস্টুরেন্ট, বহুতল ভবনের অগ্নিঝুঁকি মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা, ফায়ার সার্ভিসের অনুমোদন, বাণিজ্যিক ভবনের অনুমোদন, অন্যান্য সংস্থার অনুমোদনের কাগজপত্র আছে কিনা এসব বিষয় জানতে সিডিএ’র দুটি অথরাইজড জোনের নেতৃত্বে সার্ভে কার্যক্রম শুরু করেছে। এ জরিপে ১০ তলার বেশি উচ্চতার ভবনগুলোর অগ্নিঝুঁকির ব্যাপারে অনুসন্ধান করা হবে। তবে যেসব ভবনে রেস্টুরেন্ট রয়েছে সেসব ভবন ১০ তলার কম হলেও সেখানে সার্ভে (জরিপ) পরিচালনা করবে সংস্থাটি। আবাসিক ভবনের অনুমোদন নিয়ে সেখানে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করলে তা বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও, সার্ভে রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে প্ল্যান বাতিল এবং উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে অভিযান পরিচালনা করা হবে।

জানতে চাইলে সিডিএ’র অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, নগরীর অনেকগুলো রেস্টুরেন্টের অনুমোদন নেই। আমরা প্রাথমিকভাবে জরিপ করছি, কী পরিমাণ রেস্টুরেন্ট রয়েছে এবং এরমধ্যে কোন কোন রেস্টুরেন্টের অনুমোদন রয়েছে। এত রেস্টুরেন্ট তো হুট করে বন্ধ করে দেওয়া যায় না। আমরা সবাইকে প্রয়োজনীয় কাগজ দেখাতে বলেছি। যারা তাৎক্ষণিক কাগজ দেখাতে পারেনি তাদের সময় দিচ্ছি।

সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শাম্স বলেন, ইতোমধ্যে আমাদের সার্ভে কার্যক্রম শুরু হয়েছে। মূলত যেসব ভবনে রেস্টুরেন্ট রয়েছে সেগুলোতে যথাযথ অগ্নিনির্বাপক যন্ত্রপাতি, বিকল্প সিঁড়িসহ অগ্নিঝুঁকি মোকাবিলার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা তা দেখা হচ্ছে। এ জরিপে ১০ তলার বেশি উচ্চতার ভবনগুলোর অগ্নিঝুঁকির ব্যাপারে অনুসন্ধান করা হবে। তবে যেসব ভবনে রেস্টুরেন্ট রয়েছে সেসব ভবন ১০ তলার কম হলেও সেখানে জরিপ পরিচালনা করা হবে। সার্ভে রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে প্ল্যান বাতিল এবং উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে অভিযান পরিচালনা করা হবে।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...