রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পুকুরে ডুবে মিরসরাইয়ে শিশুর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে ওচমানপুর ইউনিয়নে পানিতে ডুবে শিহাব মাহমুদ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরগাং এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশু শিহাব মরগাং এলাকার গিনাজী ভূঞা বাড়ির সিরাজুল ইসলাম মিঠুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু শিহাবের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। শিহাব তখন খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন ভূঁইয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিহাব নামে একটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

এই বিভাগের সব খবর

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার...

সর্বশেষ

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...