রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইছানগরে কয়েলের আগুনে পুড়ে গেল ১৮ বসতঘর

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর গ্রামে গোয়ালে ঘরের মশা তাড়ানোর জন্য দেওয়া কয়েলের আগুনে দুটি গরুসহ ১৮টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের সৈন্যার গোষ্ঠীর বাড়িতে (৮ নম্বর ওয়ার্ড) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক সুমন ও কর্ণফুলী মর্ডান ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়াইব হোসেন মুন্সি।

স্থানীয়রা জানান, গোয়াল ঘরে জ্বালানো মশার কয়েল থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপর নিমিষেই আশপাশের ১৮টি বাড়িতে ছড়িয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. তাহের, দিল আহম্মদ, আবুল হোসেন, মো. শুক্কুর, মো. সৈয়দ, আব্দুস সালাম, মো. টিপু, শাহ আলম, বদিউল আলম, আলা উদ্দিন, সাহাব উদ্দিন, মো. ফয়েজ, মো. ছবির, আব্দুল গণি, ওমর আলী, মো. রফিক, সোনা মিয়া ও মো. শুক্কুর।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, রাত তিনটার দিকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর আসে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ৪০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য গতকাল এই ইছানগরে অবস্থিত এস আলম গ্রুপের চিনির গোদামে আগুণ লেগে ভস্মিভূত হয়।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...