বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বোয়ালখালী প্রেস ক্লাবের ফ্যামিলি ট্যুর সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। যেখানে পাহাড়, সাগর ও প্রকৃতির রয়েছে এক অপরূপ মিতালী। সাগরের ঢেউ আঁছড়ে পড়ছে উপকূলে, ঢেউয়ের সঙ্গে খেলা করে ডিঙি নৌকা। রয়েছে সাগরের সামনে বিশাল বালিয়াড়ি। এ বালিয়াড়িতে খেলা করে সুশৃঙ্খল প্রাণী লাল কাঁকড়া, তারা দল বেঁধে ছোটাছুটি করে এদিক-ওদিক। সৈকত বঙ্গোপসাগরের মনকাড়া অপরূপ এসব দৃশ্যাবলী দেখতে কার না মন কাড়ে। তাইতো প্রতিবছর, প্রতিক্ষণ, প্রতিটা সময় এখানে ছুটে আসেন দেশ-বিদেশের হাজারো ভ্রমণ বিলাসী।

এসবের মধ্যে বোয়ালখালীর কলম যোদ্ধাদের সংগঠন “বোয়ালখালী প্রেসক্লাব” প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করে বার্ষিক ফ্যামিলি ট্যুর’২০২৪। গন্তব্য ছিল সমুদ্র সৈকত কক্সবাজার। ক্লাবের সভাপতি-সম্পাদক যথাক্রমে মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ ইয়াছিন চৌধুরী মিন্টু সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যদের নেতৃত্বে গত ২৯ ফেব্রুয়ারি ও ১ মার্চ ২ দিনব্যাপী এ আয়োজনে সদস্য ভুক্ত পরিবারের প্রায় শতাধিক অংশগ্রহণকারী নিয়ে দু’টি বিশাল আকৃতির বাস কক্সবাজার, হিমছড়ি,ইনানীর বিভিন্ন পর্যটন স্পর্ট উপভোগ করা হয়। সব চাইতে উপভোগ্য হয়েছে আয়োজনের অংশ বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ও র্্যাফেল ড্র’র অনুষ্ঠানটি। ২৯ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার সন্ধ্যায় হোটেল বে-কুইনের হল রুমে সম্পাদক মোঃ ইয়াছিন চৌধুরী মিন্টুর সাবলীল সঞ্চালনা ও সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এতে বাংলা টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমান, ক্লাবের সাবেক সভাপতি এস এম মনজুর মাস্টার, সিনিয়র সহ সভাপতি চট্টগ্রাম জজ কোর্টের এ পি পি এডভোকেট সেলিম চৌধুরী, বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর হাজী নাছের আলী, সাবেক কাউন্সিলর মাহমুদুল হক, মহিলা কাউন্সিলর জোবাঈদা বেগম, পটিয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী শাহনেওয়াজ সানু, নির্বাহী সদস্য এমরান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাইফুদ্দিন খালেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এস এম নাইম উদ্দিন, অর্থ সম্পাদক ডাঃ প্রভাস চক্রবত্তী, প্রচার সম্পাদক জাহিদ হাসান,খোরশেদ আলম, শাহ আলম বাবলু, ও মোঃ খোরশেদ’র দিক নির্দেশনামূলক বক্তব্য সবাইকে উজ্জীবিত করেছে। আনন্দ দিয়েছে বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী সহযাত্রী প্রফেসর ডাঃ সায়েমা সেলিম, জোবাঈদা মঞ্জুর বেগম,ডাঃ প্রভাস চক্রবর্তী, যমুনা গ্রুপের সি. এক্সিকিউটিভ অফিসার সাদমান, কোকিল কন্ঠী নাইম উদ্দিন ও শাহ আলম বাবলুর শিশু কণ্যার মনকাড়া পরিবেশনাগুলো। আয়োজনকে কিছুটা ব্যথিত করেছে সন্তানের এডমিশন টেষ্টের কারণে ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি(ভারপ্রাপ্ত) ডাঃ অধীর বড়ুয়ার সম্পূর্ণ ও অফিসের কারণে সাবেক সাধারন সম্পাদক মোঃ ফারুক ইসলামের সাময়িক অনুপস্থিতিতে। তবে মুগ্ধ করেছে বোয়ালখালীর দু’কৃতি সন্তান যথাক্রমে ব্যবসায়ী হাজী মোঃ জানে আলম ও কক্সবাজারের ব্যবসায়ী মোঃ আজিজুর সার্বক্ষণিক স্বশরীরে তদারকির বিষয়টি। সামান্য ত্রুটিবিচ্যুতি বাদ দিয়ে সব মিলিয়ে একটি সুন্দর ও সফল ফ্যামিলি ট্যুর সম্পন্ন করলো বোয়ালখালী প্রেস ক্লাব পরিবারের। যেটি সবার স্মৃতিপটে জেগে থাকবে এবং মনে আনন্দ দোলাবে।

এই বিভাগের সব খবর

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার...

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীর জলাবদ্ধতা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় এখন অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত...

সর্বশেষ

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং...

খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য...

চট্টগ্রামে ২০ বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও...