রবিবার, ৪ অক্টোবর ২০২৬

শাহ আমানতে সোয়া ২ কেজি সোনা উদ্ধার, আটক ২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ ব্যাগেজে পাওয়া ব্র্যান্ডিং মেশিনের ভিতর থেকে ২ কেজি ৪৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৭ লাখ ৩৪ হাজার ৭৬০ টাকা।

শনিবার (২ মার্চ) সকাল ৬টা ৪০ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইনসের G9-526 ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

কাস্টমস সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইনসের G9-526 একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। যথারীতি কাস্টম স্ক্যানিংয়ের পর শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথ উদ্যোগে চট্টগ্রামের পটিয়ার সিরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে একটি গৃহস্থালি মেশিনের ভেতর ১ কেজি ২৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭ লাখ ৩৪ হাজার ৭৬০ টাকা।

একই ফ্লাইটে আসা হাটহাজারীর মো. সোলাইমানের ছেলে মো. মোরশেদের আনা কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিনের ভেতর থেকে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা প্রায়।

কাস্টম হাউসের এক কর্মকর্তা জানান, ব্যাগেজে থাকা কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিনের ওজন অস্বাভাবিক হওয়ায় যাত্রীসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্বর্ণকার কর্তৃক কাটার মেশিনের সাহায্যে কাটা হয়। এরপর ওই মেশিনের রোলারের ভেতর বিশেষভাবে লুকানো একটি দণ্ডাকৃতির পিণ্ড পাওয়া যায়। যা বাংলাদেশ জুয়েলারি সমিতির সার্টিফাইড স্বর্ণকার দ্বারা পরীক্ষা করা হয়। পাওয়া যায় ২৪ ক্যারেটের ১ হাজার ১০০ গ্রাম স্বর্ণ। এসময় ওই যাত্রীর দেহতল্লাশি করে ২২ ক্যারেটের আরও দুটি স্বর্ণের চুড়ি, চারটি আংটি পাওয়া যায়। যার ওজন ১০০ গ্রাম। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। উদ্ধার করা স্বর্ণ ডিএম মূলে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

যাত্রী দুইজনের বিষয়ে কাস্টম শুল্ক গোয়েন্দা এবং এনএসআই কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...