শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

জাতীয় ভোটার দিবস আজ

- Advertisement -
Single page 1st Paragraph

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে আজ ২ মার্চ শনিবার সারাদেশের মতো চট্টগ্রামেও আনন্দঘন পরিবেশে জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার দিবসের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর আগে সোয়া ১০টায় র‌্যালি বের হবে। বেলা ১২টায় নতুন ভোটারদের মাঝে এনআইডি বিতরণ করা হবে। দুপুর ২টায় নতুন ভোটার নিবন্ধন কর্মসূচি ও বিকাল ৪টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এনআইডি সেবা প্রদান করা হবে। সার্কিট হাউসে আলোচনায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশার মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইডি নুরেআলম মিনা, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। অনুষ্ঠানে সংশ্লিষ্টদেরকে উপস্থিত থাকতে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক অনুরোধ জানিয়েছেন।

এদিকে সদ্য সম্পন্ন হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা এবং আজ ২ মার্চ চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হবে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী সদ্য সম্পন্ন হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ভোটার সংখ্যা ছিল ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছিল ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০জন, মহিলা ভোটার সংখ্যা ছিল ৩০ লাখ ২৪ হাজার ৭৪৯ জন, হিজড়া ভোটার সংখ্যা ছিল ৫৪জন। ভোটার তালিকা হালনাগাদ–২০২৩ এর ভোটার সংখ্যা (আজ ২ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিতব্য চূড়ান্ত ভোটার সংখ্যা) বেড়েছে ১ লাখ ১০ হাজার ৮৭৫জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭৪ হাজার ৬৮৭ জন, মহিলা ভোটার সংখ্যা ৩৬ হাজার ১৮৪ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ৪ জন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। কারণ, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস...

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট : সেতুমন্ত্রী

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের...

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়...

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি বাসের...